মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দেশে গরিব বাড়তে পারে ১২ লাখ: বিশ্বব্যাংক

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে চলতি বছর বাংলাদেশে প্রায় ১২ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যের মধ্যে থেকে যেতে পারেন বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

সংস্থাটির ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের আগে ধারণা ছিল ১৭ লাখ মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠবেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা কমে ৫ লাখে নেমে আসতে পারে।

উচ্চ মূল্যস্ফীতি, কম মজুরি ও কর্মসংস্থানের ধীরগতির কারণে দারিদ্র্য বাড়ছে। ২০২২ সালে দারিদ্র্যের হার ছিল ১৮.৭ শতাংশ, যা ২০২৫ সালে বেড়ে হয়েছে ২১.৪ শতাংশ।

এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৯ শতাংশ হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক, যা আগে ৪.৬ শতাংশ ধরা হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের কারণে জ্বালানির দাম, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি বাড়তে পারে। এতে ভোগব্যয়, বিনিয়োগ ও সামগ্রিক অর্থনীতি চাপে পড়বে। পাশাপাশি বৈষম্যও বাড়ার আশঙ্কা রয়েছে।

 

পরিস্থিতি সামাল দিতে দ্রুত অর্থনৈতিক সংস্কার, রাজস্ব আয় বাড়ানো, ব্যাংক খাত শক্তিশালী করা এবং বিনিয়োগ পরিবেশ উন্নত করার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

১

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

২

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৩

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৪

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৫

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৬

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

৭

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

৮

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৯

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

১০

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

১১

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

১২