যে ভীতির কারণে শাকিব খানের সিনেমার অডিশন দিতে যাননি তিশা

ছবি : সংগৃহীত।

ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সিনেমার প্রস্তাব নিয়ে কথা বলেছেন। এই সাক্ষাৎকারে তিশা তার এক অদ্ভুত ভীতির কথা স্বীকার করেন। 

তিনি জানান, শুটিংয়ের পরিবেশ বা লাইট-ক্যামেরার সেট ছাড়া তিনি চরিত্রের গভীরে প্রবেশ করতে পারেন না। এ কারণে অডিশন দিতে গেলেই তিনি নার্ভাস হয়ে পড়েন।

তিশা বলেন, ‘আমি তো আসলে অভিনয় শিখিনি। অডিশন দিলে আমি নিশ্চিত যে আমাকে বাদ দিয়ে দেবেন। তাই সিনেমার মিটিংয়ে বলেছিলাম, অডিশন ছাড়া নিলে নিতে পারেন।’

শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ প্রসঙ্গে তিনি জানান, সম্প্রতি তাকে শাকিব খানের একটি সিনেমার জন্য অডিশন দিতে ডাকা হয়েছিল।

কিন্তু নিজের অডিশন ভীতির কারণে সেখানে আর অংশ নেওয়া হয়নি তার। তিশার ভাষ্য মতে, শুটিং সেটে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি না হলে তিনি সাবলীলভাবে কাজ করতে পারেন না।

কাজের ব্যস্ততা নিয়ে তিশা জানান, বর্তমানে নাটক এবং মিউজিক ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সুনামগঞ্জে সম্প্রতি একটি মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন।

এ ছাড়া বড় একটি প্রজেক্টের কাজ নিয়ে কথা চলছে, যা আগামী ফেব্রুয়ারিতে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গোপনীয়তার খাতিরে প্রজেক্টটি সম্পর্কে বিস্তারিত এখনই কিছু বলতে চাননি তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২