বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন সকাল ৯টায় ঢাকা থেকে প্রথমে হেলিকপ্টারে মোংলা যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে খুলনা যাবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর মোংলায় দুটি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। এছাড়া তিনি বাগেরহাট জেলা সদরে হযরত খান জাহান আলী (রহ.) মাজার জিয়ারত করবেন।

মোংলার কর্মসূচি শেষ করে সড়ক পথে খুলনায় যাবেন তিনি। খুলনা স্টেডিয়ামে ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

খুলনা ও বাগেরহাটে প্রধানমন্ত্রীকে বরণে সব প্রস্ততি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

১

পবিত্র মদিনা নগরী লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদির

২

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

৩

সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

৪

আশুলিয়ায় ১ হাজার ৮৬৩ কারখানার মধ্যে বন্ধ ৭০, পরিস্থিতি নিয়ন্ত্রণে

৫

মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

৬

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

৭

আদালতে আত্মসমর্পণ, জামিনে চিত্রনায়িকা পরীমনি

৮

বিষ্ণোই গ্যাংয়ের নাম ভাঙিয়ে বলিউড তারকাদের হুমকি

৯

টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বেড়ে ১২০৭২ টাকা

১০

ট্রাম্পের নির্বাচনী বিপর্যয়ে উচ্ছ্বাসে ভাসছে ইরান

১১

বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।