আত্মগোপনে তৌহিদ আফ্রিদি, বিয়ের ছবি-ভিডিও সোস্যাল মিডিয়ায়

তৌহিদ আফ্রিদি ও রাইসার বিয়ে। সংগৃহিত ছবি।

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার তৌহিদ আফ্রিদি, হাসিনা সরকার পতনের পর লোকচক্ষুর বাইরেই রয়েছেন। বলা চলে আত্মগোপনেই আছেন এই ইউটিউবার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত সরকারের পক্ষে কাজ করা নিয়ে গুঞ্জন এখনও কাটেনি। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে তার বিয়ের খবর।

সামাজিকমাধ্যমে  বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির। যেখানে বরের সাজে দেখা যাচ্ছে তাকে। কনের বেশে আছেন টিকটকার রাইসা। এতে অনেকের ধারণা বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি-রাইসা।

অনেকদিন ধরেই রাইসার সঙ্গে তৌহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন বাতাসে ভাসছিল। তবে বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছিলেন তিনি। এবার বিয়ের ছবি প্রকাশ পেতেই নেটিজেনদের বুঝতে বাকি নেই।

বিয়ের বিষয়ে জানতে তৌহিদ আফ্রিদিকে একধিকবার কল দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি। তবে তার বন্ধু ঘনিষ্ঠ এক জানান, আফ্রিদির কাবিন হয়ে গেছে। পারিবারিক আয়োজনে তা হয়েছে।

জানা গেছে, তৌহিদ আফ্রিদির সঙ্গে কাবিন হওয়া রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২