উইজডেনের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেট দলে তাসকিন আহমেদ

বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ উইজডেনের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেট দলে জায়গা পেয়েছেন। গত বছর ওয়ানডেতে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনি। গেলো বছরটা টি-টোয়েন্টি বিশ্বকাপের হলেও নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। বছরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে ধারাবাহিক ছিলেন এই ডানহাতি পেসার। গেল বছর সাত ম্যাচে ২৩.৯ গড়ে ১৪ উইকেট শিকার করেছেন তাসকিন।

সেই ধারাবাহিকতায় তাসকিন জায়গা পেলেন ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে। একাদশে আছে শ্রীলঙ্কার ক্রিকেটারদের আধিক্য, তবে নেই কোনো ভারতীয়।

শ্রীলঙ্কার হয়ে দেশটির তিনজন ক্রিকেটার জায়গা পেয়েছেন একাদশে। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের দু’জন করে ক্রিকেটার আছেন দলে। বাংলাদেশ ও ইংল্যান্ডের একজন করে ক্রিকেটারকে একাদশে রাখা হয়েছে।

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দল :

সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফান রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, এএম গাজানফার, তাসকিন আহমেদ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক কার্যক্রমে কারিগরি ত্রুটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : এনপিসিবিএল

৮০ দিন পর চালু হলো চা শ্রমিকদের ক্যামেলিয়া হাসপাতাল

অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিয়েছে সরকার

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

১০

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১১

আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস

১২