৪৮ ঘণ্টায় ঢাকার ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় টানা দুই দিনে ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার ও সোমবার (৮ ও ৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন সংসদীয় আসনে এসব জনসভায় তিনি বক্তব্য দেবেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার ঢাকা মহানগর উত্তরের ছয়টি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন তারেক রহমান। বেলা ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে বেলা ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বরসংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বিকেল সাড়ে ৩টায়, ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে বিকেল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনের বাড্ডা সাতারকুলে সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

পরদিন সোমবার নিজ নির্বাচনী এলাকা ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনে মোট আটটি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান। বেলা ১১টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোডে বেলা ১টায়, ঢাকা-৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে বেলা ২টায়, ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বেলা ৩টায়, ঢাকা-৪ আসনের জুরাইন–শ্যামগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্র জানায়, এসব জনসভায় তারেক রহমান দলের ঘোষিত ইশতেহার, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে বক্তব্য দেবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও কি শাকিবের সঙ্গে দেখা যাবে ইধিকাকে?

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন পারমানবিক হামলার নিন্দা জানালেন পেজেশকিয়ান

‘দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না’

মিঠুন কে দেখতে হাসপাতালে দেব,আবেগ ধরে রাখতে পারলেন না অভিনেতা

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ সোমবার, জানবেন যেভাবে

আগামী মাস থেকে মহাসড়কের প্রতি ১০ কিলোমিটারে থাকবে সুসজ্জিত অ্যাম্বুলেন্স

তারেক রহমানকেও আয়নাঘরে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

উন্মুক্ত টেন্ডার ছাড়া জ্বালানি আমদানির অনুমোদন না দেয়ার আহ্বান ফুয়াদের

বোতল ছোড়ার ঘটনাটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চান শিল্পী হাসান

১০

বোমা হামলার আশঙ্কায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১১

সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১০

১২