২ বিয়ে ও সন্তানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তানজিন তিশা

ছবি সংগৃহীত।

অভিনয়ের বাইরেও নানা কারণেই বিভিন্ন সময়ে খবরের শিরোনাম হন সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী তানজিন তিশা। কখনো তারকাদের সঙ্গে প্রেমের সম্পর্ক, আবার কখনো গোপনে বিয়ের গুঞ্জনও শোনা গেছে। তবে সম্প্রতি ছুটি কাটাতে নিউইয়র্কে গিয়ে একটি অনুষ্ঠানে নিজের বিয়ে ও সন্তান নিয়ে গুঞ্জনের বিষয়ে কথা বলেছেন এই অভিনয়শিল্পী।

চিত্রনায়ক জায়েদ খানের উপস্থাপনায় যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টিভি চ্যানেল ‘ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলে শুরু হওয়া ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের একটি অনুষ্ঠানে গুঞ্জনের বিষয়ে কথা বলেন অভিনেত্রী। 

 

সেই অনুষ্ঠানে নিজের পরিকল্পনা ও বিয়ে নিয়েও ভাবনার কথা জানিয়েছেন তিশা। অনুষ্ঠানের একপর্যায়ে অভিনেত্রীর কাছে নিজের ব্যাপারে শোনা গুজবের বিষয়ে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ‘আমার নাকি দুটি বিয়ে হয়েছে। তিন নম্বর বিয়ের প্রস্তুতি চলছে। আমার একটা বাচ্চা আছে, যা দাদির কাছে আছে।’

তানজিন তিশা বলেন, ‘ইনশাআল্লাহ আমি বিয়ে করব। তবে এমনটা শুনে আমি ও আমার পরিবারের সবাই হেসেছি।’

 

বিয়ের জন্য আরও কিছু সময় নিতে চান জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি ঠিক করেছি বিয়ের জন্য আরও ৫ বছর সময় নেব। তখন আমি মা হব, সংসার করব। আমাদের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনও আছে। এটা এড়িয়ে যাওয়া যায় না। তাই আজ হোক বা কাল, বিয়ে করতেই হবে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২