সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকারের স্ত্রীর জানাজা সম্পন্ন

ছবি: সংগৃহীত।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিনের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের জানাজা সোমবার (৩০ মার্চ) বেলা ১২টায় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিলারা হাফিজ শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ রবিবার বাংলাদেশ বিমানের মাধ্যমে দেশে আনা হয়।

মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ১৯৪৯ সালে সুনামগঞ্জে জন্ম নেওয়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি সরকারি ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান ছিলেন।

দিলারা হাফিজের মৃত্যুতে সংসদ সদস্য ও কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ

১

চাকরি দিচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

২

ভারতে উত্তাল বিশ্ববিদ্যালয়, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

৩

চুয়েটে উপাচার্য পুনর্বহালের আন্দোলন: শাটডাউনে শিক্ষার্থীরা, শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতিতে

৪

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’

৫

ঘেরের পাড়ে মিলল শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ

৬

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

৭

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

৮

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন জমা দিলেন ছোট ভাই ফয়সল আমীন

৯

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

১০

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩

১১

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১২