গুরুতর অভিযোগে এবার আইনি বিপাকে গায়ক পলাশ

ছবি “ সংগৃহীত ।

ভারতের সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের বিরুদ্ধে জাতিগত মন্তব্য ও অর্থ সংক্রান্ত অভিযোগে মামলা হয়েছে। অভিযোগকারী পলাশের প্রাক্তন স্মৃতি মন্দানার ছোটবেলার বন্ধু বিজ্ঞান প্রকাশ, যিনি দাবি করেছেন ছবি নির্মাণের নামে তার কাছ থেকে ২৫ লাখ রুপি নেয়া হয়েছিল।ভারতের সাংলি অঞ্চলে দায়ের করা এই মামলায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করে টাকা ফেরত চাইলে পলাশ মুচ্ছল তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং জাতিগতভাবে অপমানজনক মন্তব্য করেন। এ ঘটনায় তফসিলি জাতি ও উপজাতি আইনের পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারায় অভিযোগ নেয়া হয়েছে।অভিযোগকারী বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ছয় মাসে কাজ শেষ হয়নি, বরং টাকা চাইতে গেলে অপমানের শিকার হতে হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে, এই ঘটনার মধ্যেই আবার আলোচনায় এসেছে পলাশ মুচ্ছল ও স্মৃতি মন্ধানার সম্পর্ক। গত বছর নভেম্বরে তাঁদের বিয়ের কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে।বিতর্কের সময় পলাশ সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে দাবি করেছিলেন, প্রমাণ ছাড়া কারও চরিত্র নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। তবে নতুন এই অভিযোগ তার আইনি জটিলতা আরও বাড়িয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিভল আরও ৫ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যুর মিছিল

জুলাইয়ের প্রামাণ্যচিত্র নিয়ে হট্টগোল, রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়লেন কূটনীতিকরা

ছাত্রদলকে সামাল না দিলে সরকারের পরিণতি আ. লীগের চেয়েও ভয়াবহ হবে: ছাত্রশিবির

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে স্বেচ্ছাসেবক দলের মটর সাইকেল শোভাযাত্রা

২৪শে জুলাইয়ে শহীদ আব্দুল্লাহ সিদ্দিকীর করব জিয়ারত করেন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার

ভুয়া অন্তরঙ্গ ছবি ইস্যু, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিনেত্রীর

বাংলাদেশের মাটিতে যেকোনো শক্তির বিনিময়ে ফ্যাসিস্টকে জন্ম নিতে দেব না: মাভাবিপ্রবি উপাচার্য

১০

জুলাই জাদুঘর শুধু অতীতের স্মৃতি নয়, নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র: ড. ইউনূস

১১

জুলাই জাদুঘর গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরবে: প্রধানমন্ত্রী

১২