দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁসকাণ্ডে আলোচিত সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাকে দণ্ড দেওয়া হয় ৩১ লাখ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর এ রায় ঘোষণা করেন। সিয়ামকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ভোগ করতে হবে ৬ মাসের সশ্রম কারাদণ্ড। একইসঙ্গে তার জ্ঞাত বর্হিভূত সম্পদের ৩১ লাখ ৮১ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।

এদিন কারাগারে আটক আসামি সিয়ামকে হাজির করা হয় আদালতে। বেলা ১১টা ৯ মিনিটে বিচারক এজলাস উঠেন। এসময় কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন সিয়াম। তার উপস্থিতিতে বিচারক রায় পড়া শুরু করেন। রায় পড়া শেষে বেলা ১১টা ২০ মিনিটে তার বয়স ও সম্পদের পরিমাণ বিবেচনায় দুদকের আইন অনুযায়ী দোষী সাব্যস্ত করে তার চার বছরের কারাদণ্ড দেয়া হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে ফের কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৫ জানুয়ারি সিয়ামের বিরুদ্ধে মামলা করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ কমিশনের উপসহকারী পরিচালক জাকির হোসেন। তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। তদন্তে তার বিরুদ্ধে জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রায় ঘোষণার আগে গত ৩০ সেপ্টেম্বর দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিনটি ধার্য করা হয়েছিল। এ মামলায় গত ১৩ সেপ্টেম্বর ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ করে আদালত। পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেছিলেন সিয়াম। এর আগে গত ১৭ জুন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিল একই আদালত।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

১

দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

২

চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার

৩

সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই

৪

ঘোড়ায় চড়ে মর্ত্যে আসছেন দেবী দুর্গা, পূজা শুরু শুক্রবার

৫

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ফের হামলার হুমকি হুতিদের

৬

ময়ূর: প্রকৃতির অপরূপ সুন্দর পাখি

৭

রাশিয়ায় চাকরির নামে মানবপাচার, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু: এসআরবি

৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৭ জনের

৯

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

১০

আগুন আর কালো ধোঁয়া ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না

১১

সেনাবাহিনীর পর এবার যোগ দিলো বিজিবি

১২