শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে

ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের মুখে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (১৩ জুলাই) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা ভারত বা বাংলাদেশে যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে। দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য সরকারের আমলে নেয়ার কিছু নেই। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে।

বিদেশে থেকে শেখ হাসিনার বক্তব্য দেয়া প্রসঙ্গে তিনি বলেন, আসামি যদি আত্মসমর্পণ না করে বিদেশে বসে বক্তব্য দেয়, তাহলে আমি মনে করি উনি (শেখ হাসিনা) রাজনৈতিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা পালিয়ে আছেন, লুকিয়ে আছেন, তাদের জাগ্রত-উজ্জীবিত করার জন্য বলছেন। এছাড়া তো কোনো কারণ আমি দেখছি না।

শামা ওবায়েদ বলেন, ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে প্রক্রিয়া (দেশে ফেরানো) শুরু হয়েছে, যেভাবে যেকোনো দেশের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়া রয়েছে, সেই কূটনীতিতে সেটা চলছে এবং যেকোনো আসামি যদি আত্মসমর্পণ করে তাহলে দেশের বিদ্যমান আইনের আওতায় যা প্রয়োজন, সেটাই হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

১

রূপপুরে প্রথম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া শুরু

২

রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের মরদেহ

৩

সৌদিতে নিহতদের মধ্যে বাংলাদেশসহ কোন কোন দেশের নাগরিক আছেন?

৪

বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

৫

‘পারফেক্ট হ্যাটট্রিকে’ ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

৬

নারায়ণগঞ্জে এক রাতেই তিন স্থানে বিস্ফোরণ, দগ্ধ ৯

৭

বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা

৮

ছেড়ে দেয়া হলো দীপকেসহ সিজেপির তিন নেতাকে

৯

রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

১০

বিক্ষোভে উত্তাল দিল্লি, আটক দেড় হাজারের বেশি

১১

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

১২