আবারও ফুটবল দুনিয়া মাতাতে আসছেন শাকিরা

ছবি: সংগৃহীত।

আগামী মাসে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন পপতারকা শাকিরা। ২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’র পর এবার তিনি উপহার দিচ্ছেন ‘ডাই ডাই’।

সম্প্রতি ইনস্টাগ্রামে গানটির এক মিনিটের টিজার প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। এতে আরও কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয়। টিজারে ব্রাজিলের কিংবদন্তি মারাকানা স্টেডিয়ামের মাঠে বিশ্বকাপের অফিসিয়াল বল ‘ট্রিওন্ডা’ হাতে দেখা গেছে শাকিরাকে।

১৪ মে পুরো গানটি দুনিয়াজুড়ে মুক্তি দেওয়ার কথা রয়েছে। ২০১০ সালের সেই কালজয়ী ‘ওয়াকা ওয়াকা’ গানের পর এটিই শাকিরার দ্বিতীয় অফিশিয়াল বিশ্বকাপ থিম সং হতে যাচ্ছে। ফুটবলের সঙ্গে শাকিরার প্রেম কিন্তু বেশ পুরোনো, কারণ ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেও তিনি ‘লা লা লা’ গেয়ে দর্শকদের মাতিয়েছিলেন। এমনকি ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানেও তিনি গেয়েছিলেন তাঁর সেই বিখ্যাত ‘হিপস ডোন্ট লাই’ গানটি।

এবারের আসরে ৪৮টি দল নিয়ে লড়াই চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। শাকিরার নিজের দেশ কলম্বিয়াও এবার মাঠের লড়াইয়ে নামছে শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য। বিশ্বকাপের এই দামামা বাজার আগেই শাকিরার সুরের জাদু ফুটবলপ্রেমীর হৃদয়ে দোলা দিতে শুরু করেছে।

মাঠের ফুটবলের পাশাপাশি শাকিরার এই নতুন গানটি গ্যালারিতে কতটা উন্মাদনা ছড়ায়, এখন সেটিই দেখার বিষয়। ফুটবল আর শাকিরার এই মিলনমেলা যে এবারও জমজমাট হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বৃদ্ধিতে বাড়ল বাসভাড়া

জনগণের কাছে সহনশীলতা প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আরও ১১টি বোয়িং কেনার পথে বিমান

ট্রাম্প-তারেকের বৈঠকের সুযোগ আছে? যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন

ঈশ্বরদীতে বাস চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী এনজিও কর্মীর

হুতিদের হামলা ঠেকাতে সৌদিকে সামরিক সহায়তা দেয়ার ঘোষণা যুক্তরাজ্যের

জ্বালানির দাম বাড়তেই দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত

নাগলিঙ্গম সৌন্দর্য, সুবাস আর ঔষধিগুণের বিরল বৃক্ষ

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

প্রিমিয়ার লিগে ২৫ দলের বিপক্ষে গোল করে ইতিহাস হালান্ডের

১২