দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান সাকিব

ছবি : সংগৃহীত।

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ঘোষণা দিয়েছেন টেস্ট ও টি-টোয়েন্টি থেকে নেওয়া অবসর প্রত্যাহারের, জানিয়ে দিয়েছেন আবারও তিন ফরম্যাটেই খেলতে চান তিনি।

দীর্ঘ এক বছরেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা সাকিব বলেন, বাংলাদেশের জার্সিতে শেষবার মাঠে নামার আগে তিনি একটি পূর্ণাঙ্গ হোম সিরিজ খেলতে চান।

ইংলিশ ক্রিকেটার মঈন আলীর সঙ্গে ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে শাকিব বলেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে এখন আর কোনো ফরম্যাট থেকেই অবসর নেইনি। বাংলাদেশে ফিরে একটি পূর্ণ সিরিজ, ওডিআই, টেস্ট, টি-টোয়েন্টি খেলে তারপর অবসর নিতে চাই।

তিনি জানান, তিন ফরম্যাটের যেকোনো ক্রমানুসারেই তিনি বিদায় নিতে প্রস্তুত, টি-টোয়েন্টি দিয়ে শুরু হোক বা টেস্ট দিয়ে, সেটি গুরুত্বপূর্ণ নয়।

‘ভালো খেললাম কি না, সেটা বড় বিষয় নয়। ভক্তদের সামনে একটি হোম সিরিজ খেলেই বিদায় জানাতে চাই,’-যোগ করেন তিনি।

২০২৪ সালের মে মাসের পর থেকে সাকিব আর বাংলাদেশে ফেরেননি।

গত বছর তিনি পাকিস্তান ও ভারতের বিপক্ষে টেস্ট খেলেন; কানপুরে ভারতের বিপক্ষে টেস্টটিই ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নিয়ে সাকিব বলেন, ‘আমি আশাবাদী। তাই তো লিগ খেলে যাচ্ছি। আমার মনে হয়, এটা সম্ভব হবে।

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষে রাজনীতিতে আরো সক্রিয় হওয়ার ইঙ্গিতও দেন মাগুরা-১ আসনের সাবেক এই সংসদ সদস্য। ‘ক্রিকেটের কাজটা করেছি। এখন হয়তো রাজনৈতিক দিকটা বাকি। মানুষের জন্য কিছু করতে চাই,’- বলেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২