নতুন বছরের শুভেচ্ছা জানালেন শাকিব খান

চলতি বছর মুক্তি পেয়েছে তার অভিনীত তিনটি সিনেমা- ‘রাজকুমার’, ‘তুফান’ ও ‘দরদ’। এরমধ্যে ‘তুফান’ তো রীতিমতো ঝড় তুলেছে সিনেমা হলে। এটি দেখার জন্য সিনেমা হলে উপচেপড়া ভীড় ছিল দর্শকের। অন্যদিকে বাকি দুটি সিনেমাও কমবেশি সাড়া ফেলেছে।

এবার বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) নিজের সালতামামি নিয়েই যেন হাজির হলেন শাকিব খান! দর্শক-অনুরাগীদের নতুন বছরের (২০২৫) শুভেচ্ছা জানিয়ে লিখলেন, ‘সবাইকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। আরেকটি বছর শেষ হতে চলল। বরাবরের মতো এবারও আমার সিনেমাগুলোর প্রতি আপনারা যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ‘পরিবার-পরিজন, প্রিয়জন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে আপনারা প্রেক্ষাগৃহে এসে সিনেমাগুলো দেখেছেন, গল্পগুলোকে আপন করে নিয়েছেন- এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি প্রতিটি সিনেমা আপনাদের জন্যই করি। আপনাদের হাসি, কান্না, আবেগ-অনূভুতি এবং ভালোলাগার মুহূর্তগুলো আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।’

সবশেষে নতুন বছরেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় শাকিবের। নায়কের ভাষ্য, ‘নতুন বছরে আরও ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। চলুন, সবাই মিলে আমাদের সিনেমা এবং সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাই। বিশ্ব দরবারে আমাদের বাংলা সিনেমাকে নিয়ে গর্ব করি।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২