জন্মদিনে নতুন রূপে হাজির শাহরুখ খান

ছবি : সংগৃহীত।

বলিউডের বাদশাহ শাহরুখ খানের ৬০তম জন্মদিন আজ। আর তার জন্মদিন মানেই বাড়তি চমক। এবার শাহরুখ তার জন্মদিনে ভক্তদের চমক দিলেন। অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ করা হলো তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’–এর প্রথম ঝলক। শাহরুখ তার অফিসিয়াল ফেসবুক পেজসহ এক্সে ‘কিং’ সিনেমার ফাস্ট লুক শেয়ার করেছেন। 

সিনেমাটিরর পরিচালক সিদ্ধার্থ আনন্দ নিজেও এক্সে  ভিডিও শেয়ার করেন। আর ভিডিওটি সামনে আসতেই সেটা মুহূর্তেই যা দাপিয়ে বেড়াচ্ছ সোশ্যাল মিডিয়া।

শাহরুখ তার জন্মদিনে রোববার (২ নভেম্বর) ‘কিং’ সিনেমার ফাস্ট লুক শেয়ার করেন। ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওটি এখন স্যোশাল মিডিয়াই ভাইরাল। অন্যদিকে, কয়েকদিন ধরে টুইট করে উত্তেজনা বাড়াচ্ছিলেন সিদ্ধার্থ।

৯ অক্টোবরের “টিক টক টিকটক”, এরপর একে একে “রিমেম্বার”, “অনলি”, “ওয়ান”—এই পাঁচটি শব্দে পুরো ইন্টারনেটকে ধরে রেখেছিলেন উত্তেজনায়। ভক্তরা নিশ্চিতই ছিলেন জন্মদিনেই আসছে বড় ঘোষণাটি।

জন্মদিনের আগেই #AskSRK-এ এক ভক্ত যখন ‘কিং’–এর রহস্য জানতে চান, শাহরুখ মজার ছলে লেখেন—“সিদ্ধার্থ আনন্দ কিছু দেখাও তো। 

ফ্যানরা, আমিও ক্লান্ত এই গেসিং গেম খেলতে খেলতে... তুমি বারবার ‘রিমেম্বের দেয়ার ইজ… বলে কী টিজ দিচ্ছ?” অবশেষে পরিচালক প্রতিশ্রুতি রাখলেন। প্রকাশ করলেন কিং–এর প্রথম ঘোষণা ভিডিও, যা প্রকাশের সঙ্গে সঙ্গে ইন্টারনেটব্যাপী ঝড় তুলছে।

‘কিং’–কে বলা হচ্ছে একটি স্টাইলিশ অ্যাকশন থ্রিলার, যেখানে শাহরুখ খানের চরিত্র একজন ভয়ংকর খুনির। সিনেমাটি তারকাবহুল অভিনয়শিল্পী তালিকাও চমকে দেয়ার মতো। এতে রয়েছে শাহরুখ কন্যা সুহানা খান।

বাবার সঙ্গে এটাই তার প্রথম কাজ। সিনেমার মধ্যে দিয়েই বড় পর্ডায় প্রথমবার দেখা যাবে সুহানাকে। অন্যদিকে কিং সিনেমায় আরও রয়েছেন, 

দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, অরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত, অভয় ভার্মাসহ আরও অনেকেই। এমনকি সিনেমার বাড়তি চমক দিতে রানি মুখার্জিও রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। 

বর্তমানে সিনেমাটির শুটিং চলছে এবং আগামী বছরই মুক্তির পরিকল্পনা রয়েছে। শাহরুখ–সিদ্ধার্থ জুটির এই নতুন কাজ নিয়ে বলিউডজুড়ে ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২