দাবি পূরণের আশ্বাসে সাত কলেজের আন্দোলন প্রত্যাহার

ছবি সংগৃহিত।

সব দাবি মেনে নেওয়ার আশ্বাসের পর আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। 

বৈঠকে সাত কলেজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের দুইজন ও ইডেন মহিলা কলেজের একজন শিক্ষার্থী।

বৈঠকের বিস্তারিত তুলে ধরে ঢাকা কলেজের শিক্ষার্থী মঈনুল ইসলাম বলেন, ‘ছয় দফা দাবির একটি মেনে নেওয়া হয়েছে। বাকি ৫ দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম ছিল। দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। বিভিন্ন প্রক্রিয়া পর্যালোচনা করে ধীরে ধীরে মানা হবে।’ 

ঢাকা কলেজের এই শিক্ষার্থী বলেন, ‘স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে সাত কলেজের কর্মসূচি প্রত্যাহার করা হলো। পুরো বিষয়ের জন্য উপ-উপাচার্যকে দায়ী মনে করি।’ 

এ সময় ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সাদিয়া আফরিন মৌ বলেন, ‘সাত কলেজের শিক্ষার্থীরা নতুন বিশ্ববিদ্যালয় পাচ্ছে। সব দাবি মেনে নেওয়া হবে বলে আশাবাদী।’

শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘সাত কলেজের শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হয়েছে। পর্যায়ক্রমে সব মেনে নেওয়া হবে।’

এর আগে সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজের শহিদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) ড. মামুন আহমেদকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিল সাত কলেজের শিক্ষার্থীরা।

এ ছাড়া ২৪ ঘণ্টার মধ্যে সাত কলেজ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা না হলে এবং প্রত্যাহার করা না হলে নিউমার্কেট থানা ঘেরাওয়েরও ঘোষণা দেয় তারা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী

দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা

তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠন নিয়ে রিট

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

যে হাত ইমারত তোলে, তাদের মাথার ওপর নিরাপদ ছাদ নেই

মে মাসের মধ্যেই দেশে হাম নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

আকস্মিক বন্যা মোকাবিলায় হাওরে ‘অ্যান্টিসিপেটরি অ্যাকশন’

৬ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

গিয়াস উদ্দিন সেলিমের পথের গল্পে ইয়াশ-বহ্নি, মুক্তি পাচ্ছে কবে

আন্দোলন-সংগ্রাম থেকে উন্নয়ন কার্যক্রমে সক্রিয় আব্দুল মজিদ খান

১০

অবিরাম বৃষ্টিতে ‍ডুবল নেত্রকোনায় হাওরের ধান

১১

বিশ্বের ১০০ জন তরুণ নেতার মধ্য জাবির মুনিয়া, উপাচার্যের অভিনন্দন

১২