রাজস্থানে ধসে পড়লো স্কুল ভবন, বহু শিশু হতাহতের শঙ্কা

ছবি সংগৃহীত।

ভারতের রাজস্থান রাজ্যের একটি স্কুল ভবন ধসে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চার শিশুর মরদের উদ্ধার করা হয়েছে এবং ধ্বংসস্তূপে আটকা পড়েছে আরও অন্তত ৪০ জন। শুক্রবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে রাজ্যের ঝালাওয়া জেলার মনোহর থানার পিপলোদি সরকারি বিদ্যালয়ে ঘটনাটি।

কর্মকর্তারা জানিয়েছেন, একতলা ভবনটি ধসের সময় শিক্ষক ও কর্মচারী ছাড়াও প্রায় ৪০ শিশু বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিল।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা আটকে পড়া শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মীদের উদ্ধারের জন্য ছুটে আসছেন।

জেলা প্রশাসনের কর্মকর্তা এবং দুর্যোগ ত্রাণ দলগুলোকে উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

নিজেদের সন্তানদের খোঁজে অনেককেই এ দিক-ও দিক ছোটাছুটি করতে দেখা গেছে। আহতদের স্থানীয় মনোহর থানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে গুরুতর আহতদের ঝালাওয়াড়ের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এর আগেও এ বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ উত্থাপিত হয়েছিল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২