সুস্থ হয়েই গানে ফিরলেন সাবিনা ইয়াসমিন

ছবি সংগৃহিত।

বেশ লম্বা এক বিরতির পর কিছুদিন আগে মঞ্চে ফিরেছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। তবে তার সে অর্থে ফেরাটা সুখকর ছিল না। গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। এরপর দ্রুত গায়িকাকে নিয়ে যাওয়া হয় গুলশানের একটি হাসপাতালে। সেখানে তিনদিন ভর্তি থাকার পর চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে যান তিনি।

অবশেষে কিছুটা সুস্থ হয়েই আবার সংগীতচর্চায় ফিরলেন এই বরেণ্য শিল্পী। সম্প্রতি এক নতুন দেশের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের কথা লিখেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, সুর-সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। 

সাবিনা ইয়াসমিনের সঙ্গে গানটিতে কণ্ঠ মিলিয়েছেন সৈয়দ আব্দুল হাদীসহ এই প্রজন্মের আরও দশজন শিল্পী, তাদের মধ্যে অন্যতম আতিয়া আনিসা।

সাবিনা ইয়াসমিনের সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করে আনিসা লিখেছেন, আজ আমার জীবনের এক স্মরণীয় দিন! জীবনে প্রথমবারের মতো কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন ম্যামের সঙ্গে দেখা হলো এবং উনার সঙ্গে গান গাওয়ার দুর্লভ সুযোগ পেলাম। তার কণ্ঠের জাদু শুনে আমরা বড় হয়েছি, আর আজ সেই কণ্ঠের সঙ্গে একটি দেশের গানে গলা মেলাতে পারাটা ছিল স্বপ্নের মতো।

তিনি আরও জানান, এত বড় মাপের শিল্পী হয়েও সাবিনা ইয়াসমিন কতটা আন্তরিক, তা তাঁকে মুগ্ধ করেছে। স্টুডিওতে সময় কাটানোর অভিজ্ঞতা কখনও ভুলবেন না বলেও উল্লেখ করেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে: মাহদী আমিন

চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

‘ভুয়া ওয়ার্ক পাস’ চক্র: মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

আড়াই লাখ কোটি টাকায় হবে আরও তিন মেট্রোরেল, একনেকে অনুমোদন

ক্লিন বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন: অতিরিক্ত প্রেস সচিব

গুলশান থানার ওসি দাউদ হোসেনকে ওএসডি

তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম

৫ বিভাগে ভারী বর্ষণের আভাস

মক্কায় হুতিদের ড্রোন হামলার চেষ্টা, তীব্র নিন্দা জামায়াত আমিরের

‘জীবনে উত্থান-পতন আসবেই’, কেন এ উপলব্ধি পূর্ণিমার

১০

শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তের জাল বিস্তার করছে ভারত

১১

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেপ্তার

১২