সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে একীভূত হয়ে এসডিএফকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্তির ঘোষণা

ছবি: সংগৃহীত

সিরিয়ায় আইএসআইএল (আইএসআইএস)-বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দেয়া কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) বিলুপ্তির ঘোষণা দেয়া হয়েছে। প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সরকারের সঙ্গে হওয়া একীভূতকরণ পরিকল্পনার অংশ হিসেবে বিলুপ্ত করা হলো সংগঠনটিকে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৫ আগস্ট) দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদে এক অনুষ্ঠানে এসডিএফের নেতা মাজলুম আবদি বলেন, ‘এসডিএফ সিরিয়ার সামরিক বাহিনীর সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং এখন থেকে এটি আর স্বাধীন বাহিনী হিসেবে কার্যক্রম চালাবে না।’

কুর্দি নেতৃত্বাধীন এই বাহিনী একসময় সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি কার্যত স্বায়ত্তশাসিত অঞ্চল নিয়ন্ত্রণ করত। তবে জানুয়ারিতে সরকারি বাহিনীর অভিযানের পর তারা তাদের বেশির ভাগ এলাকা হারায়। এরপর এসডিএফ সরকারের সঙ্গে একীভূত হওয়ার চুক্তি করে। ওই চুক্তিতে সিরিয়ায় কুর্দিদের সাংস্কৃতিক, নাগরিক ও শিক্ষাগত অধিকারের স্বীকৃতিও অন্তর্ভুক্ত ছিল।

আবদি বলেন, ‘আজ আমরা এক ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি, যেখানে আমরা সিরিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে শান্তি, স্থিতিশীলতা এবং পুনর্গঠন শিরোনামে একটি নতুন অধ্যায় শুরু করছি। আমরা চাই এই দিনটি যুদ্ধক্ষেত্র থেকে নির্মাণ ক্ষেত্রে এবং অস্ত্রের যুগ থেকে শান্তির যুগে এক সত্যিকারের উত্তরণের সূচনা হোক।’

তিনি আরও বলেন, ‘এসডিএফ সিরিয়ার ইতিহাসের অন্যতম কঠিন সময়ে এক গুরুদায়িত্ব পালন করেছে। কিন্তু পরিস্থিতি এখন বদলে গেছে, তাই আমরা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস-এর অভিযানের সমাপ্তি ঘোষণা করছি এবং একটি স্বাধীন সামরিক শক্তি হিসেবে এর বিলুপ্তি পূর্ণ দায়িত্বের সাথে ঘোষণা করছি।’

‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুহূর্ত’

এসডিএফ একসময় সিরিয়ায় আইএসআইএলের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদার ছিল। তবে ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ওয়াশিংটন দামেস্কের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। নতুন সরকারের নেতৃত্বে রয়েছেন আল-শারা।

আল-শারা সরকারের প্রতি ওয়াশিংটনের সমর্থনের পর এসডিএফের অবস্থান বদলে যায়। সংগঠনটির ভারী অস্ত্র এবং নারী যোদ্ধাদের বাহিনী ওয়াইপিজের ভবিষ্যৎ নিয়ে অমীমাংসিত প্রশ্ন থাকায় একীভূতকরণ প্রক্রিয়াটি সাত মাসেরও বেশি সময় নিয়েছে।

ওয়াইপিজে যুক্তি দিয়েছিল যে তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একীভূত করা উচিত, কারণ তারা পেশাদার সৈনিক এবং আইএসআইএলের বিরুদ্ধে লড়াই করেছে। তবে দামেস্ক তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ কর্মকর্তা হিসেবে যোগ দেয়ার সুযোগ দিচ্ছিল। এই অমীমাংসিত বিষয়গুলোর কারণেই এখন পর্যন্ত বিলুপ্তির ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেয়া হয়নি।

তবে উত্তর-পূর্ব সিরিয়ায় এই প্রক্রিয়া কীভাবে বাস্তবায়িত হবে, তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। আসাদ পরিবারের ৫০ বছরের শাসনামলে কুর্দিরা প্রান্তিক অবস্থায় ছিল এবং অনেকেই পাননি নাগরিকত্ব। দামেস্কে দেয়া বক্তব্যে আবদি বলেন, আল-শারা কুর্দি ভাষায় শিক্ষার অধিকার সংরক্ষণের বিষয়টিও স্বীকার করেছেন। চলতি বছরেই কুর্দি ভাষায় শিক্ষা বাস্তবায়নে তারা কাজ করবেন বলেও জানান তিনি।

আবদি বলেন, ‘আমরা সিরিয়ার সব মানুষের জন্য একটি নতুন সিরিয়া গড়ে তুলতে চাই—কুর্দি, আরব, তুর্কমেন ও অসিরীয়দের জন্য একটি ঐক্যবদ্ধ ও স্থিতিশীল সিরিয়া, যা শিশুদের ভবিষ্যৎ রক্ষা করবে এবং তরুণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করবে।’

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাক এসডিএফের সিরিয়ার রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত হওয়ার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘ট্রাম্পের দূরদর্শী নেতৃত্ব এসডিএফের সুশৃঙ্খল একীভূত হওয়ার পথ তৈরি করেছে। কুর্দি ভাষায় শিক্ষার স্বীকৃতির পাশাপাশি চুক্তিতে আবদি এবং উত্তর-পূর্ব সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন প্রশাসনের প্রধান ইলহাম আহমেদের জন্য সিরিয়ার সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করা হয়েছে।’

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আবদিকে আল-শারার উপদেষ্টা এবং আহমেদকে পার্লামেন্টের প্রশাসনে নিয়োগ দেয়া হতে পারে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে উত্তাল দিল্লি, আটক দেড় হাজারের বেশি

১

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

২

দিল্লিতে বিক্ষোভের জেরে এবার আটক মমতা

৩

এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!

৪

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে চাকরিপ্রত্যাশীদের অবরোধ

৫

বিমান থেকে অভিজিৎ দীপকসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

৭

ধ্রুব রাঠির পর এবার অভিজিৎ দীপকসহ শত শত বিক্ষোভকারী আটক

৮

শুভ মহালয়া আজ, দুর্গাপূজার ক্ষণগণনা শুরু

৯

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, দুইজনকে খুঁজছে পুলিশ

১০

সিজেপিকে মোকাবিলায় নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩ শতাধিক ক্যামেরা

১১

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

১২