ইউক্রেনের দুই যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার বিমান হামলা

ছবি : সংগৃহীত।

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলের শোস্তকা রেলওয়ে স্টেশনে রাশিয়ার বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি যাত্রীবাহী ট্রেন।

রোববার (৫ অক্টোবর) আজকের এই ঘটনায় একজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো প্রায় প্রতিদিনই ইউক্রেনের রেলওয়ে অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘বর্বর’ হিসেবে অভিহিত করেছেন এবং বলেছেন, ‘বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা করা রাশিয়ার কাছে নতুন কিছু নয়।’

স্থানীয় প্রসিকিউটররা জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে ৭১ বছর বয়সী একজন বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হামলার স্থান রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

উপ-প্রধানমন্ত্রী ও পুনর্গঠন মন্ত্রী ওলেক্সি কুলেবা জানান, প্রথমে একটি স্থানীয় যাত্রীবাহী ট্রেন এবং পরে কিয়েভের দিকে যাওয়া অন্য একটি ট্রেনে হামলা চালানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, আহতদের উদ্ধার ও চিকিৎসার জন্য জরুরি সেবা এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। এছাড়া আঞ্চলিক গভর্নর ওলেহ হ্রাইহোরভ জ্বলন্ত ট্রেনের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২