কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো রাশিয়া

ছবি :সংগৃহীত।

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হাইপারসনিক ‘ওরেশনিক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে রাশিয়া, এমন খবর জানিয়ে ইউক্রেনের বিমান বাহিনী সতর্ক করার কিছুক্ষণের মধ্যেই এই হামলা হয়। খবর, রয়টার্সের। 

রোববার (২৪ মে) স্থানীয় সময় রাত ১টার পরপরই রাজধানীজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইউক্রেনীয় বিমান বাহিনী টেলিগ্রামে সম্ভাব্য ওরেশনিক হামলার সতর্কতা দেওয়ার পরপরই এই হামলা শুরু হয়।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন এবং শহরের বিভিন্ন এলাকায় একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, শহরের কেন্দ্রস্থলের একটি স্কুল প্রাঙ্গণে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আগুন ধরে যায়।

এর আগে, শনিবার (২৩ মে) ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, রাশিয়া ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি দাবি করেন, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় গোয়েন্দা সূত্র থেকে এমন তথ্য পাওয়া গেছে। তবে ইউক্রেনের বিমানবাহিনী তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি যে ওরেশনিক ক্ষেপণাস্ত্র কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কি না।

রাশিয়া এর আগেও দুইবার ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানা গেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছিলেন, শব্দের গতির ১০ গুণের বেশি গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করা প্রায় অসম্ভব।

জেলেনস্কির সতর্কবার্তার আগে পুতিন তার সামরিক বাহিনীকে পাল্টা হামলার প্রস্তুতি নিতে নির্দেশ দেন। এর কারণ হিসেবে তিনি রাশিয়া নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে একটি ছাত্রাবাসে ইউক্রেনীয় ড্রোন হামলার কথা উল্লেখ করেন। তবে ওই হামলায় একটি রুশ ড্রোন কমান্ড ইউনিটকে লক্ষ্যবস্তু করেছিল বলে দাবি জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

১

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

২

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

৩

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

৪

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

৫

সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও তার ছেলে চিত্রনায়ক শান্তর মরদেহ উত্তোলন

৬

ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ

৭

ঢাকার বস্তিতে যক্ষ্মা শনাক্তে জাপানের ১.৪৫ লাখ ডলারের সহায়তা

৮

মেসির শেষ নাচে মাতল আর্জেন্টিনা, বেনিনকে হারিয়ে স্মরণীয় ইতি

৯

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১০

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

১১

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

১২