সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন

ছবি সংগৃহিত।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রসিকিউশন টিমের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সাংবাদিকদের তিনি বলেন, ইন্টারপোলের মাধ্যমে ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি পাঠানো হয়েছে।

আসাদুজ্জামান খান কামাল ছাড়াও যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু), সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

যুদ্ধবিরতির মাঝেই ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন

টিকিটের চাহিদা তুঙ্গে, সুযোগ বুঝে দাম আরও বাড়িয়ে দিল ফিফা

শাহরুখের ছবি বদলে দেয় এই নায়িকার জীবন

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, সবার নজর ইসলামাবাদে

চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল

১০

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

১১

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

১২