নোয়াখালীকে টানা ৬ বার হারালো রাজশাহী

ছবি : সংগৃহীত।

চরম বাস্তবতা দেখছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। প্রথম ৬টি ম্যাচই হেরে গেল তারা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সোম্য সরকার-মোহাম্মদ নবীরা হেরেছেন উড়ন্ত ফর্মে থাকা রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। 

সিলেটে নোয়াখালী এক্সপ্রেসের দেওয়া ১৫২ রানের লক্ষ্য ৬ বল ও ৪ উইকেট হাতে রেখে জিতেছে রাজশাহী। পঞ্চম ম্যাচে এটি চতুর্থ জয় ফ্র্যাঞ্চাইজিটির। রান তাড়ায় রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৬০ রান করেছেন মুহাম্মদ ওয়াসিম। ৩৫ বলের ইনিংসে ৪টি করে চার ও ছক্কা মেরেছেন সংযুক্ত আরব আমিরাতের এই ব্যাটসম্যান। 

ওয়াসিমের দারুণ ইনিংসের কারণে দলের অন্যদের ওপর তেমন চাপ যায়নি।  দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। এর বাইরে দুই অঙ্কের রান স্পর্শ করেছেন মুশফিকুর রহিম ও রায়ার্ন বার্ল। দুজনই করেছেন ১৯ রান।

এর আগে, নোয়াখালী দেড় শ ছাড়ানো সংগ্রহ তোলে ওপেনার সৌম্য সরকারের ফিফটিতে। ৪৩ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৫৯ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন মোহাম্মদ নবি। ৩০ রান এসেছে শাহাদাত হেসেনের ব্যাটে।  ৪ ওভারে মাত্র ২৭ রান খরচায় ২ উইকেট নিয়েছেন রিপন মন্ডল। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির মাঝেই ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন

টিকিটের চাহিদা তুঙ্গে, সুযোগ বুঝে দাম আরও বাড়িয়ে দিল ফিফা

শাহরুখের ছবি বদলে দেয় এই নায়িকার জীবন

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, সবার নজর ইসলামাবাদে

চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

১০

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

১১

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে

১২