শাকিব-নিশো বিতর্ক নিয়ে মুখ খুললেন রায়হান রাফী

ছবি সংগৃহিত।

প্রতিবারের মতো এবারের ঈদেও মুক্তি পেতে চলেছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফীর পরিচালনায় আরও একবার প্রেক্ষাগৃহে ঝড় তুলবেন ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়ক। 

ইতোমধ্যে টিজার ও টাইটেল গানে দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে ছবিটি। তবে সিনেমার কনটেন্টের চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে আরেকটি বিষয় এ সিনেমাতে আফরান নিশোর ক্যামিও চরিত্র।

গুঞ্জন রয়েছে, ছোট একটি দৃশ্যে ক্যামিও হিসেবে থাকছেন নিশো। তবে বিষয়টি নিয়ে শাকিব খান অসন্তুষ্ট বলেই জানা গেছে। এরই মধ্যে নির্মাতা রায়হান রাফী বেশ বিপাকে পড়েছেন বলে আলোচনা চলছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ, যেখানে রাফীর কণ্ঠে শোনা যায়, “নিশো যে অন্যায়টা করেছে তাকে সরি বলতে হবে। সেটা ভাইয়ার (শাকিব) কাছে হোক বা জনসম্মুখে।” বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে রায়হান রাফী বলেন, সিনেমা মুক্তির আগে কোনো নেতিবাচক প্রচারণা দেখতে চাই না। শাকিব ভাই এবং নিশো দুজনেই তারকা, তাদের কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। যেই অডিও’র প্রসঙ্গ এসেছে, সেটা নিয়ে খুব শিগগিরই আমি স্পষ্ট ব্যাখ্যা দেব। আপাতত সিনেমার স্বার্থেই সকলকে ধৈর্য ধরার অনুরোধ করছি।

এদিকে, ৩১ মে নিজের ফেসবুকে শাকিব খানের সঙ্গে একটি ছবি শেয়ার করেন রাফী। ক্যাপশনে লেখেন, “আমরা একসঙ্গে যেটা পারি, একা কখনোই তা সম্ভব নয়। আমরা আগের চেয়ে অনেক শক্তিশালী।” সমালোচকদের উদ্দেশে তিনি যোগ করেন, “চিলে কান নিয়ে গেছে ভেবে না হেঁটে, আগে দেখে নিন কান আসলেই আছে কিনা। গুজব থেকে এক হাজার হাত দূরে থাকুন।” 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২