যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন কাতারের প্রধানমন্ত্রী

সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এখনই বন্ধের আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি।

আজ বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

কাতারের প্রধানমন্ত্রী বলেন, ‘অবশ্যই অবিলম্বে যুদ্ধ বন্ধ হতে হবে। ইরানকে অবশ্যই হামলা বন্ধ করতে হবে এবং এই সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে দেওয়া যাবে না।’

‘যুদ্ধের বিস্তার কখনোই স্থিতিশীলতা আনবে না’ মন্তব্য করে শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বলেন, ‘প্রতিবেশী দেশগুলোতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার যে দাবি ইরান করছে, তা অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক।’

কাতারের রাস লাফান গ্যাস অবকাঠামোর হামলার বিষয়ে তিনি বলেন, ‘তেহরান এমন জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে যা পুরো বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হামলার প্রভাব বিশ্বের কোটি কোটি মানুষের ওপর পড়বে।’

তিনি বলেন, ‘ইরানের হামলাগুলো প্রতিবেশী দেশগুলোর পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে অনেক প্রশ্ন তৈরি করছে। বর্তমানে যে আস্থার সংকট তৈরি হয়েছে, তা অবশ্যই পুনরুদ্ধার করতে হবে। আমরা ইরানি জনগণের সাথে শান্তিতে বসবাস করতে চাই,’ যোগ করেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট

নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে বস্তায় করে নদীতে ফেলেন জিয়াউল আহসান

কোথায় গেল পদ্মার সেই রুপালি ইলিশ

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে

বিএনপি কর্মী রাব্বী নিহতের ঘটনায় শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের, ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ

সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে চিঠি আদান-প্রদান চালিয়ে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

বিশ্ব ওজোন দিবস আজ

১০

স্বচ্ছ প্রক্রিয়ায় মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ করছে সরকার

১১

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১২