রাবিতে বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা ঝোলালেন শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

এর আগে, সকাল ৯টা ৫০ মিনিট থেকে শিক্ষার্থীর প্রশাসন ভবন থেকে সবাইকে বের হয়ে যাওয়ার আহ্বান জানান। তবে প্রশাসন ভবনে কর্মরতরা বের হয়ে যাননি। অনেকেই ভেতরে প্রবেশ করতে পারেননি। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে, গতকাল বুধবার দুপুরে পোষ্য কোটা ৪ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার রাতে সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান জানিয়ে রাবির প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দেওয়ার ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এর আগে, মাসখানেক ধরে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২