ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, হাতবোমা বিস্ফোরণ

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়ক এলাকায় কার্যক্রমের নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার বেলা সোয়া ১২ টার দিকে ওই মিছিল থেকে ৪টি হাতবোমার বিস্ফোরণ ঘটানোর তথ্য দিয়েছেন ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম।

তিনি বলেন, “একদল লোক মিছিল করার উদ্দেশ্যে জড়ো হলে, পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। সে সময় হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।”ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয় বলেও জানিয়েছেন ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম

মিছিলের ব্যানারে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ লেখা দেখা গেছে।এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, একদল মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন।

প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, মিছিলটি ইবনেসিনা হাসপাতালের পাশ থেকে শুরু হয়ে ২৭ নম্বর সড়কের বাটার বিক্রয়কেন্দ্রের সামনে গেলে পুলিশ তাদেরকে ধাওয়া দেয়। এ সময় একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটনানো হয়।আটকদের বিষয়ে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ওসি ইমদাদুল।

গত ১১ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করেন। ওই সময় হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয় এবং পুলিশের রাবার বুলেট ছোড়ার ঘটনাও ঘটে।

এ ঘটনায় করা মামলায় এ পর্যন্ত মোট ১৭৯ জনকে গ্রেপ্তারের কথা বলেছে পুলিশ। তাদের কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ।মিছিল নিয়ে ব্যপক আলোচনার মধ্যে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে এবং গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদকে প্রত্যাহার করা হয়।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ

১

চাকরি দিচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

২

ভারতে উত্তাল বিশ্ববিদ্যালয়, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

৩

চুয়েটে উপাচার্য পুনর্বহালের আন্দোলন: শাটডাউনে শিক্ষার্থীরা, শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতিতে

৪

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’

৫

ঘেরের পাড়ে মিলল শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ

৬

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

৭

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

৮

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন জমা দিলেন ছোট ভাই ফয়সল আমীন

৯

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

১০

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩

১১

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১২