অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে হলিউড ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড থেকে হলিউডে পাড়ি জমানোর এক দশকেরও বেশি সময় পর আন্তর্জাতিক অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’, ‘দ্য ব্লাফ’-এর মতো চলচ্চিত্র এবং ‘কোয়ান্টিকো’, ‘সিটাডেল’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয়ের মাধ্যমে বৈশ্বিক দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।

এবার নিজের ক্যারিয়ারে আরও একটি বড় সংযোজনের ইঙ্গিত দিলেন এই অভিনেত্রী। হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে একটি নতুন চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি ফরচুন ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। তবে প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।

অন্যদিকে বর্তমানে পরিচালক এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত নতুন চলচ্চিত্র ‘বারাণসী’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা। ছবিটিতে আরও অভিনয় করছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।

রাজামৌলির সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে প্রিয়াঙ্কা বলেন, তার কাছ থেকে আমি উষ্ণ অভ্যর্থনা পেয়েছি। তিনি ভারতীয় সিনেমার এক অমূল্য সম্পদ। তার নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং আত্মবিশ্বাস অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। প্রায় ২৫ বছর ধরে কাজ করছি, কিন্তু এখনও নিজেকে জীবনের একজন শিক্ষার্থী বলেই মনে করি। অভিজ্ঞতা আমাকে নিজের কাজ সম্পর্কে আত্মবিশ্বাসী করেছে, তবে শেখার সুযোগ এখনও অনেক।

চলচ্চিত্রটির ব্যাপকতা নিয়েও ইঙ্গিত দিয়েছেন তিনি। প্রিয়াঙ্কার ভাষায়, “আমরা এমন কিছু করার চেষ্টা করছি, যা দীর্ঘদিন ধরে দেখা যায়নি। শুধু ভারতের জন্য নয়, বিশ্বজুড়েই এই প্রকল্প নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। এটি একটি বড় বৈশ্বিক মুক্তি পাবে এবং গত তিন বছর ধরে আমরা যে কাজ করছি, তা বিশ্বের মানুষ দেখতে পাবে।”

বর্তমানে হায়দরাবাদে চলছে ‘বারাণসী’র শুটিং। সেটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, শুটিংয়ের সময়টা যেমন ব্যস্ত, তেমনি আনন্দময়ও। শিল্পীদের পরিবারের সদস্যরাও আশপাশে থাকেন। আমরা হাসি-আড্ডা দিই, আইপিএল ম্যাচ দেখি। তবে একই সঙ্গে রয়েছে কঠোর মনোযোগ, রিহার্সাল এবং নিবেদিত কাজের পরিবেশ।

রাজামৌলির ছবির পাশাপাশি আরও কয়েকটি আন্তর্জাতিক প্রকল্প রয়েছে প্রিয়াঙ্কার হাতে। এর মধ্যে রয়েছে ‘দ্য লর্ড অব দ্য রিংস’ ও ‘দ্য হবিট’ খ্যাত অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে একটি যৌথ প্রযোজনার ছবি। এছাড়া নির্মাতা মীরা নায়ারের জীবনীভিত্তিক নাট্যধর্মী চলচ্চিত্র ‘আমরি’তেও অভিনয় করবেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংসের বিরুদ্ধে প্রতিক্রিয়া পাকিস্তানের রাষ্ট্রপতির, যা বলছে নয়াদিল্লি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে হলিউড ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া

ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর

উপবৃত্তি সচল রাখতে শিক্ষার্থীদের মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন করার নির্দেশ

২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে

আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন: জামায়াত আমির

মন্ত্রীর দপ্তরে মার্কিন-জাপানি দূত, সচিবের দপ্তরে ভারতীয় দূত

১০

আইজিপির সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১১

বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে হবে: প্রধানমন্ত্রী

১২