মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত।

আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার(১৭ জুন) সকাল সাড়ে নয়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। এরপর সিলেট থেকে বাসযোগে যাবেন মৌলভীবাজার। 

পরে, দুপুর ১টায় শ্রীমঙ্গল এবং ২টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দিনব্যাপী সফরের মূল কর্মসূচি হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন তিনি।

এরপর, বিকেলে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন। সেখানে বিশ্রাম শেষে রাজনৈতিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এদিকে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে জেলাজুড়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তার এই সফরকে কেন্দ্র করে উদ্দীপনা বইছে দলীয় নেতাকর্মীরদের মাঝে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

বিজিবির অভিযানে হবিগঞ্জের মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, দেশজুড়ে সতর্কবার্তা

পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী

ব্রাজিলের খেলা চোখের নেশা

স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, এককভাবে অংশ নেবে এনসিপি

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন অর রশিদ আর নেই

অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইনের খসড়া নীতিগত অনুমোদন

১০

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

১১

বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

১২