সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত।

সরকার এমন কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শুধু সনদপ্রদান নয়, বরং দক্ষ মানব সম্পদ সৃষ্টি করবে। দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করবে— এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৭ জুন) সকালে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ‘কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষার বদলে বর্তমানে দক্ষতা ভিত্তিক, কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। সেজন্য প্রাথমিক থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে সরকার বাস্তবভিত্তিক, কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করার কাজ শুরু করেছে।

তিনি বলেন, র্দীঘ ফ্যাসিবাদী শাসন শুধু গণতান্ত্রিক অধিকারই কেড়ে নেয়নি; বিপর্যস্ত করেছে শিক্ষা কাঠামোও।

অনুষ্ঠানে শিক্ষা-খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, চর্তুথ শিল্প বিপ্লবের যুগে বিভিন্ন পেশা যেমন ঝুঁকিতে পড়েছে; সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থানেরও। সেই চ্যালেঞ্জ গ্রহণে দরকার বাস্তব ও কর্মমুখী শিক্ষা।

এসময় সরকার ক্যাম্পাস থেকেই তরুণ উদ্যোক্তা তৈরিতে 'সিড ফান্ডিং'- এর ঘোষণা দেন তারেক রহমান। শিক্ষকদের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রোল মডেল এবং সমাজ পরিবর্তনের অগ্রদূত হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার পরামর্শও দেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, চলবে রুটিন অনুযায়ী

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

১০

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১১

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২