কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে তুরস্কের সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আনতালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সেখানে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া সফরকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। একই সঙ্গে সম্মেলনের গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যও ঘুরে দেখেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় ‘সোলার অটো ফিউচার ওয়ার্ল্ড’এর উদ্বোধন

১

দিলজিৎ দোসাঞ্জের চারটি গানে নিষেধাজ্ঞা, কেন আপত্তি প্রশাসনের

২

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

৩

গোপালগঞ্জে ১৫ যানবাহনের সংঘর্ষ, আহত শতাধিক

৪

মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন ‘রোকযানা’খ্যাত শিল্পী শেখ সাহেদ

৫

এনভিডিয়ার নতুন নির্বাহী কোলেট ক্রেসের সামনে কঠিন সময়

৬

কে এই কোলেট ক্রেস, যাঁর হাতে যাচ্ছে এনভিডিয়ার নেতৃত্ব

৭

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাতে স্বাস্থ্যব্যবস্থার সংস্কার জরুরি: রাষ্ট্রপতি

৮

এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প

৯

হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিনে নুহাশ পল্লীতে ভক্তদের ঢল

১০

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বড় ধরনের বিপর্যয়, ৯ ঘণ্টার বেশি সময় ধরে ব্যাহত এআই সেবা

১১

ইরানে ফের যুদ্ধ শুরুর প্রশ্নে ‘চরম বাগবিতণ্ডা’ ট্রাম্প-নেতানিয়াহুর, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।