অনুমতি ছাড়া ছবি ব্যবহার করায় ক্ষোভ ঝাড়লেন প্রভা

ছবি সংগৃহীত।

সামাজিক মাধ্যমে প্রকাশ করা ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগ করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মঙ্গলবার বিকেলে ভিডিওবার্তা দিয়ে তিনি এ অভিযোগ করেন।

এই সুন্দরী অভিনেত্রী শোবিজে আলোড়ন সৃষ্টি করলেও ব্যক্তিজীবনে হোঁচট খেয়েছেন তিনি। ফলে বিভিন্ন সময় সমালোচনার মুখেও পড়েছেন। প্রায় সময়ই তার কোনো মতামত বা মন্তব্য নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে কখনো তাকে নিয়ে কোনো গুঞ্জন, সমালোচনা বা কিছু রটলে তার প্রতিবাদ করতে দেখা যায় না।

এবার একটি ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ার করলেন এ অভিনেত্রী।

প্রভা জানান, ট্রাভেল ট্রাকারস নামের একটি এজেন্সি তার ঘুরতে যাওয়াসহ বিভিন্ন ছবি ও ভিডিও তাদের মত করে বিজ্ঞাপন আকারে প্রচার করছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন তিনি।

প্রভা বলেন, ‘ট্রাভেল ট্রাকারসের থেকে আমি কোনো সার্ভিস নেইনি। এছাড়া তাদের সঙ্গে কোনোভাবেই আমি যুক্ত নই। ঘুরতে গেলে আমি নিজের পয়সা খরচ করে যাই। কখনো আমাকে এই প্রতিষ্ঠানের সাহায্য নিতে হয়নি। তারপরও তারা আমার ঘুরতে যাওয়াসহ বিভিন্ন ছবি ও ভিডিও ব্যবহার করে তাদের ব্রান্ডিংয়ের কাজে লাগাচ্ছে। তারা যেটা করছে সেটা অনৈতিক।’

এ সময় প্রতিষ্ঠানটিকে সতর্ক করে তিনি বলেন, আমার অনুমতি ছাড়া আপনারা কেন আমার ছবি ও ভিডিও ব্যবহার করছেন? এই অনুমতি দেইনি আমি। এটা ঠিক না। এছাড়া আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ার করে প্রতিষ্ঠানটিকে সাবধান হওয়ার কথা জানান তিনি।

প্রসঙ্গত, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে ডেবিউ করেন প্রভা। তারপর অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করেছেন। বর্তমানে দেশে কাজের পাশাপাশি দেশ-বিদেশে বিভিন্ন সময় ঘুরে বেড়াতে দেখা যায় তাকে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২