শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ

ছবি সংগৃহিত

নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকে “আদিবাসী” শব্দ সংবলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে ঢাকায় এনসিটিবি (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) কার্যালয়ের সামনে বুধবার “সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা”র ওপর হামলার ঘটনায় আজকের বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ।

আদিবাসীদের জন্য ন্যায়বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার বহন করেন। বিক্ষোভ মিছিলটি সচিবালয়ের দিকে অগ্রসর হলে প্রায় দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে শিক্ষা ভবনের কাছে পুলিশ বাধা প্রদান করে।

পুলিশ জলকামান, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে অগ্রসর হতে চেষ্টা করে।

 গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে আন্দোলনের মুখে পাঠ্য বই থেকে ‘আদিবাসী’ লেখা সংবলিত গ্রাফিতি সরিয়ে ফেলার সিদ্ধান্তের প্রেক্ষাপটে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ প্রবেশ এবং জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তিসহ ৫ দফা দাবিতে এদিন এনসিটিবি ভবন ঘেরাও করে ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’-নামের একটি সংগঠন। অন্যদিকে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর একদল মানুষ পাঠ্য বইয়ে গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিবি’র সামনে কর্মসূচি পালন করতে যায়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

৫ দেশে অর্থ পাচারের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অ্যাজমার বা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চমকপ্রদ তথ্য পাওয়া গেল গবেষণায়

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ পরিবারের

১০

শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবেন না: রাশেদ খাঁন

১১

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ান জাহাজ নিখোঁজ

১২