এআই ক্যামেরা ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল করা ব্যক্তিকে ধরেছে পুলিশ

ছবি : সংগৃহীত

ট্রাফিক সিগন্যালে এআই ক্যামেরা ফাঁকি দিতে সম্প্রতি এক মোটরসাইকেল চালক তার নম্বরপ্লেটের তিনটি ডিজিট কাগজ দিয়ে ঢেকে রেখেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ভাইরাল হবার পর পুলিশ অনুসন্ধান চালিয়ে সেই ব্যক্তিকে আটক করেছে। পরে তাকে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় এক মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। 

মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। 

সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বলেন, গত ১৯ মে এক মোটরসাইকেলচালক নম্বরপ্লেটের তিনটি ডিজিট সাদা স্কচটেপ দিয়ে ঢেকে রাজধানীর সড়কে চলাচল করেন। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়। ২১ মে বিষয়টি ডিএমপির নজরে আসে। শুরু থেকেই তারা গুরুত্ব দিয়ে তদন্ত করে সেই ব্যক্তিকে খুঁজে বের করেন। তার নাম লাবলু হক (৩৮)। তিনি রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা।

আনিছুর রহমান বলেন, ছবিতে চালকের চেহারা স্পষ্ট ছিল না। তাই বিভিন্ন জায়গার ছবি তুলে ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে স্পট মেলানো হয়। পরে অনেকটা ম্যানুয়ালি ধরে ধরে অনুসন্ধান করে তাকে খুঁজে বের করা হয়। 

ট্রাফিক আইন ভঙ্গকারী ওই ব্যক্তির হেলমেট ছিল না। এতে তিনি এআই ক্যামেরায় ধরা পড়ে যাবার ভয়ে তার নম্বরপ্লেটের কয়েকটি ডিজিট ঢেকে গন্তব্যে পৌঁছান বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এমন অনুসন্ধান তারা করেছেন এই বোঝাতে যে, আইন অমান্য করলে ট্রাফিক বিভাগের তা ধরে ফেলার সক্ষমতা রয়েছে। তবে, কাউকে জেল-জরিমানা করা লক্ষ্য নয় বলেও জানান। বলেন, মূলত সাধারণ জনগণকে সচেতন করতেই তারা একাজ করেছেন।

সংবাদ সম্মেলনে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান, গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিন উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২