অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৩

ছবি : সংগৃহীত।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের লেক ইলাওয়ারা এলাকার শেলহারবার বিমানবন্দরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এত প্রাণ হারিয়েছেন তিনজন। 

এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম এবিসি।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই রাজ্যটির রাজধানী সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার (৫৩ মাইল) দক্ষিণে শেলহারবার বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়।

তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে পুলিশ জানায়, ভূমিতে ধাক্কা খাওয়ার পর আগুন ধরে যায় বিমানটিতে। পরে ফায়ার অ্যান্ড রেসকিউ কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।

এফআরএনএসডব্লিউ পরিদর্শক অ্যান্ড্রু বারবার বলেছেন, ‘দুর্ঘটনার সময় বিমানবন্দরে স্থানীয় গ্রামীণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রশিক্ষণে ছিল। তারা কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায়।’

বিমানটির জ্বালানির কারণে আগুন পুরো বিমানটিকে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলায় যাত্রীদের বাঁচার কোনো সম্ভাবনা ছিল না বলেও জানান তিনি। এ ঘটনায় অন্য কেউ আহতের খবর পাওয়া যায়নি। ফলে ধারণা করা হচ্ছে বিমানটিতে তিনজন আরোহীই ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

অভিনেত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, এনসিপির ধিক্কার

১০

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

১১

ভেনিসে বাঁধনকে হেনস্তা, হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী

১২