ঈদ যাত্রায় বাস-লঞ্চ-ট্রেনে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ

ছবি : সংগৃহীত।

পরিবার-প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। মঙ্গলবার (২৬ মে) ঈদুল আজহার সরকারি ছুটির দ্বিতীয় দিনে বাস, লঞ্চ ও ট্রেনে করে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।

সকালে কমলাপুর রেলস্টেশন থেকে বেশ কয়েকটটি ট্রেন বিলম্বে ছেড়েছে। নীলসাগর সোয়া ছয়টায় ছাড়ার কথা থাকলেও যাত্রা করেছে সকাল আটটায়।

স্টেশন ম্যানেজার কবীর উদ্দীন জানান, এখন পর্যন্ত ২০ টি ট্রেন ছেড়ে গেছে। সারাদিনে ৬৮টি ট্রেন ছেড়ে যাবে। গত চারদিনে শিডিউল ঠিক রাখতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ বলেও জানান তিনি।

তবে সকাল থেকেই ট্রেনে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। ছাদে যাত্রী ওঠা ঠেকানো যায়নি আজও। যাত্রীরা জানান, সড়কপথে প্রচন্ড যানজটের কারনে ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত। কিন্তু শিডিউল ঠিক না থাকায় রেলপথেও তৈরি হচ্ছে ভোগান্তি।

ঈদে বাড়ি যেতে অনেকে আবার বেছে নিয়েছেন নদীপথ। সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রচুর যাত্রী সমাগম দেখা যায়। ইতোমধ্যে সদরঘাট থেকে ছেড়ে গিয়েছে বেশ কয়েকটি লঞ্চ।

এদিকে, যাত্রী বোঝাই হলেও লঞ্চ না ছাড়ার অভিযোগ করছেন যাত্রীরা। একারণে, যাত্রীদের সাথে লঞ্চ কর্তৃপক্ষের সংঘাতও হতে দেখা গিয়েছে।

অন্যদিকে, সকাল থেকেই রাজধানীর মহাখালী বাস টার্মিনালসহ অন্যান্য বাস টার্মিনাল গুলোতে যাত্রীচাপ দেখা গিয়েছে। বাস কাউন্টারে অপেক্ষারত অবস্থায় রয়েছেন অনেক যাত্রী।

তারা জানান, বাস না থাকায় টিকিট দেওয়া সাময়িক বন্ধ রয়েছে। ভোররাতে বৃষ্টির কারণে বেড়েছে যাত্রীদের দুর্ভোগ। সকালে সায়েদাবাদ বাস টার্মিনালে দুই ঘন্টা দেরি করেও ছেড়েছে অনেক বাস। আবার অনেক বাস টার্মিনালে ভাড়া বেশি নেওয়ার অভিযোগও তুলছেন যাত্রীরা। তবে, এসব ভোগান্তির পরও যাত্রীদের মাঝে রয়েছে ঈদে বাড়ি ফেরার আনন্দ। শুধুমাত্র বানান কারেকশন ছাড়া আর কোনকিছু পরিবর্তন না।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২