ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন মানুষ

ছবি সংগৃহীত।

পবিত্র ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটি শেষ হবে আগামী ১৪ জুন। তবে শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে আগেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে।

আজ বুধবার রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে গ্রাম ছেড়ে আসা মানুষের ভিড় দেখা গেছে। বাস, ট্রেন ও লঞ্চসহ প্রতিটি গণপরিবহনেই মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঈদ শেষে কর্মজীবীরা ঢাকায় ফিরতে শুরু করেছেন। এতে বাস ও লঞ্চ টার্মিনাল গুলোতে যাত্রীর চাপ বেড়েছে। 

সরকারি ছুটি ১৪ জুন পর্যন্ত থাকলেও অধিকাংশ বেসরকারি অফিসের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। তাই জীবিকার তাগিদেই ঢাকায় ফিরছেন অনেকে।

কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনে ঢাকায় ফিরছেন যাত্রীরা। স্টেশনজুড়ে দেখা গেছে যাত্রীদের ভিড়।

সদরঘাটেও দেখা গেছে একই চিত্র। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চে ঢাকায় ফিরছেন মানুষ। একই চিত্র বাস টার্মিনালগুলোতেও- যাত্রীরা ফিরছেন কুড়িগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, খুলনা, গোপালগঞ্জসহ দেশের নানা প্রান্ত থেকে।

ঢাকার প্রবেশমুখ গাবতলী, আব্দুল্লাহপুর, যাত্রাবাড়ী চৌরাস্তা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আজ যান চলাচল ছিল স্বাভাবিক। তবে এবার ঈদ পরবর্তী ছুটি লম্বা হওয়ায় এখনো চাপ বাড়েনি। সড়কপথে তেমন যানজট না থাকায় দূরপাল্লার বাসগুলো সময়মতোই টার্মিনালে পৌঁছাতে দেখা গেছে।

রাজধানীর কোথাও কোন যানজটের চিত্র দেখা যায়নি। তবে বাস স্টপেজগুলোতে কোথাও কোথাও গাড়ির অপেক্ষায় যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়াও সড়কে নিজস্ব পরিবহন, ব্যাটারিচালিত অটোরিকশা এবং সিএনজিচালিত অটোরিকশার উপস্থিতি চোখে পরার মতো।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১১

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

১২