জন্মদিনে নিজেকে শুভেচছা জানালেন পরীমণি

ছবি: সংগৃহীত।

চিত্রনায়িকা পরীমনির জন্মদিন আজ। ঢালিউডে আসার পর থেকে প্রতি বছর জাঁকজমকভাবে দিনটি উদযাপন করতেন তিনি। তবে গত তিন বছর ধরে কোনো আনুষ্ঠানিক আয়োজন করেননি নায়িকা, একেবারেই ঘরোয়া পরিবেশে কেটেছে জন্মদিন।

তবে এবার একটু ব্যতিক্রম ঘটেছে। জন্মদিনের চার দিন আগেই কেক কেটে উদযাপন করেছেন পরীমনি। আর জন্মদিনের দিন (২৪ অক্টোবর) ফেসবুকে নিজেই নিজেকে শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী।

তিনি লিখেছেন, ‘এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা-সব কিছু নিয়েই আজকের এই জীবন।’ পোস্টের শেষে নিজেকেই তিনি শুভ জন্মদিন জানিয়েছেন।

এর আগে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের জন্মদিনের কথা স্মরণ করিয়ে দেন পরী। জানা যায়, এ বছর তিনি দেশে নেই, তাই আগেভাগেই কেক কেটে উদযাপন করেছেন দিনটি। কেক কাটার সময় তার পাশে ছিলেন ‘অর্ক’ নামে এক ব্যক্তি।

ছবি প্রকাশের পর সামাজিকমাধ্যমে অনেকে জানতে চান অর্ক কে? তার সঙ্গে পরীর সম্পর্কটা কী? পরে আরেকটি পোস্টে বিষয়টি স্পষ্ট করেন পরীমনি। তিনি লিখেন, অর্ক একজন মেকআপ আর্টিস্ট, যার সঙ্গে পরিচয় কাজের সুবাদে। ঢাকায় একাই থাকে, আর আমাদের বাসাও একই এলাকায়। ও খুব ভালো রান্না করে, মাঝে মাঝে খাবার আদান-প্রদান হয় আমাদের মধ্যে। দিন দিন ও আমার কাছে খুব আহ্লাদি হয়ে গেছে।

ওর অনেক ছোট ছোট আবদার থাকে, তেমনি এক আবদারে ওর বাসায় যেতে হয়েছিল আমাকে। গিয়ে দেখি এই অবস্থা!

পোস্টে অর্ককে ‘ভাই’ সম্বোধন করে ধন্যবাদ জানান পরীমনি এবং একটি ভালোবাসার ইমোজি যোগ করে লিখেন- এটাই এবারের জন্মদিনের প্রথম উদযাপন।

পরীমণি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এটি পরিচালনা করেন অনম বিশ্বাস। ‘ডোডোর গল্প’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি নতুন আরো একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি। ‘গোলাপ’ সিনেমায় নিরবের বিপরীতে দেখা যাবে তাকে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২