কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়

ছবি: সংগৃহীত ।

পঞ্চগড়ে পৌষে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়ের সমগ্র এলাকা। দিন যত যাচ্ছে কুয়াশার পরিমাণ তত বাড়ছে।ধীরে ধীরে তাপমাত্রার পারদ কমতে শুরু করেছে। 

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিরিয়াস। 

পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ১১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ৯ দিন পঞ্চগড়ে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিরাজ করে। গত ৯ দিন এই জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। 

তিনি জানান, শনিবার ঘন কুয়াশার কারণে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হতে না পারায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা কমেনি। পঞ্চগড়ে কনকনে শীত অনুভূত হচ্ছে। চলতি মাসে এ জেলার ওপর দিয়ে আরও শৈত্য প্রবাহ বয়ে যাবে বলে সম্ভাবনা রয়েছে। সামনের দিনগুলোতে আরো শীতে তীব্রতা বৃদ্ধি পাবে। ধীরে ধীরে তাপমাত্রার পারো আরও নামতে পারে।  


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২