৬ বছর পর বাংলাদেশে আসছেন পাকিস্তানি শিল্পী

ছবি: সংগৃহীত ।

ছয় বছরের দীর্ঘ অপেক্ষার অবসান। ঢাকার সংগীতপ্রেমীদের জন্য আসছে রোমাঞ্চকর এক রাত। পাকিস্তানের কিংবদন্তি রক তারকা আলি আজমত ফিরছেন মঞ্চ কাঁপাতে। এবারই প্রথমবার, ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তার একক কনসার্ট, যেখানে গাইবেন তার জনপ্রিয় সব হিট গান।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ফেসবুক পেজে কনসার্টের একটি ছবি শেয়ার করে আলি আজমত লিখেছেন, ‘হ্যালো বাংলাদেশ। অবশেষে! আশা করি তোমাদের সবার সঙ্গে দেখা হবে।’

এবারের আয়োজনের শিরোনাম রাখা হয়েছে ‘আলি আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’। যদিও কনসার্টের তারিখ, স্থান ও আয়োজকদের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

এর আগে দুবার ঢাকায় এসেছিলেন এই রক তারকা। সর্বশেষ ২০১৯ সালে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’-এ দর্শকদের মুগ্ধ করেন তিনি।

আলী আজমত পাকিস্তানের ‘জুনুন’ ব্যান্ডের অন্যতম সদস্য। ১৯৯১ সাল থেকে ২০০৫ পর্যন্ত এ ব্যান্ডে গান গেয়ে তারকা খ্যাতি পান তিনি। পরিচিত হয়ে ওঠেন ‘দ্য ভয়েজ অব জুনুন’ নামে। ২০০৬ সালে ‘সোশ্যাল সার্কাস’ নামের নতুন একটি ব্যান্ড গড়ে তোলেন। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে গানের সুরে সংগীতপ্রেমীদের মুগ্ধ করেন।

তার কণ্ঠে জনপ্রিয় হয়েছে অসংখ্য গান— ‘সায়োনি’, ‘দিওয়ানা’, ‘তেরে লিয়ে’, ‘মাওলা’, ‘ইয়ে জিসম’, ‘রঙিলা’, ‘খুদি কো কর বুলন্দ’, ‘জিন্দা’ ইত্যাদি। শুধু গায়ক হিসেবেই নয়, অভিনেতা হিসেবেও তিনি পাকিস্তান ও বলিউডে জনপ্রিয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২