মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংসের বিরুদ্ধে প্রতিক্রিয়া পাকিস্তানের রাষ্ট্রপতির, যা বলছে নয়াদিল্লি

ছবি: সংগৃহীত

ভারতে প্রায় ১০০০ বছরের পুরোনো মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংসের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। এক্সে দেয়া পোস্টে ভারতের উত্তর প্রদেশের বারাণসীর ঐতিহাসিক মসজিদ-ই গাঞ্জে শাহীদা এবং ভারতের বিভিন্ন মুসলিম ধর্মীয় স্থাপনা ভাঙচুরের হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তবে, তার এমন মন্তব্যের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। আসিফ আলি জারদারির মন্তব্যকে অযৌক্তিক এবং ঘৃণা থেকে জন্ম নেয়া একটি পরিকল্পিত রাজনৈতিক আক্রমণ বলে প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের রাষ্ট্রপতির এক্স অ্যাকাউন্টে বলা হয়, ‘ভারতে ঐতিহাসিক মুসলিম ধর্মীয় স্থাপনা ভাঙচুর এবং সেগুলোর বিরুদ্ধে দেয়া হুমকি উদ্বেগজনক।’ তিনি দাবি করেন, এসব স্থাপনার মধ্যে বারাণসীর এক হাজার বছর পুরোনো মসজিদ-ই গাঞ্জে শাহীদাও রয়েছে।

তিনি অবিলম্বে ভারতকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করে সংখ্যালঘুদের অধিকার এবং যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের আহ্বান জানান। একই সঙ্গে সতর্ক করে বলেন, এ ধরনের পদক্ষেপ ভারতকে বিচ্ছিন্নতা ও দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে।

এনডিটিভির খবরে বলা হয়, ভারত সম্পর্কে জারদারির এমন মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘পাকিস্তানের রাষ্ট্রপতির করা অযাচিত মন্তব্য ভারত দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনো অধিকার তার নেই।’

এ সময় পাকিস্তানের মানবাধিকার অবস্থা নিয়েও প্রশ্ন তোলেন জয়সওয়াল। বলেন, ‘পাকিস্তানের মানবাধিকারের শোচনীয় রেকর্ডের পরিপ্রেক্ষিতে এই মন্তব্যগুলো বিশেষভাবে অযৌক্তিক। বিভিন্ন ধর্মের সংখ্যালঘুদের ওপর পরিকল্পিতভাবে হামলা ও নিপীড়নের পাকিস্তানের দীর্ঘ ইতিহাস কুখ্যাত।’

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতীমের সঙ্গে সিসিটিভির সেই কিশোর পুলিশ হেফাজতে

হাম ও উপসর্গে আরো ৫ জনের মৃত্যু

জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে বিএনপি: শফিকুর রহমান

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

দুই বছরেও শুরু হয়নি তোফাজ্জল হত্যার বিচার, এখনো ১৭ আসামি পলাতক

জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বিখ্যাত সেই হাটে এখনও পাওয়া যাচ্ছে ৬ জাতের আম, দাম কত?

ট্রাম্পের কব্জায় গ্রিনল্যান্ড, কী আছে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তিতে?

১০

ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার হুমকি, বিএনপি নেতাকে অব্যাহতি

১১

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

১২