যুদ্ধবিরতি বাড়াতে রাজি পাকিস্তান-আফগানিস্তান, আলোচনা প্রস্তুতি চলছে দোহায়

ছবি : সংগৃহীত।

পাকিস্তান ও আফগানিস্তান শুক্রবার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির সময় বাড়াতে রাজি হয়েছে। দুই দেশের মধ্যে শান্তি আলোচনার জন্য কাতারের দেয়া মধ্যস্ততার প্রস্তাবে দোহায় বৈঠকের প্রস্তুতি চলছে। 

শনিবার (১৮ অক্টোবর) শুরু হতে পারে এই বৈঠক। দোহা আলোচনা থেকে কোনও সিদ্ধান্ত না আসা পর্যন্ত যুদ্ধবিরতি বহাল রাখতে রাজি হয়েছে দুই পক্ষ। তিন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা এবং এক আফগান কর্মকর্তা একথা জানিয়েছেন।

পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে কয়েকদিনের রক্তক্ষয়ী সীমান্ত সংঘাতের পর গত বুধবার দুই পক্ষ সাময়িকভাবে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি করে। সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল শুক্রবারই।

এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, পাকিস্তানের একটি প্রতিনিধিদল আলোচনার জন্য এরইমধ্যে দোহায় পৌঁছেছে এবং আফগানিস্তানের একটি প্রতিনিধিদল শনিবার কাতারের রাজধানীতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। 

এদিকে, আফগানিস্তানের সীমান্তের কাছে মারাত্নক এক আত্নঘাতী বোমা হামলায় সাতজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং আহত হন আরও ১৩ জন। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর খবর প্রকাশিত হওয়ার পর এ তথ্য সবার সামনে আসে।  

গত শনি ও রোববার সীমান্তে দুই দেশের মধ্যে লড়াইয়ে হতাহতের ঘটনার পর বুধবার আবার দুই পক্ষে নতুন করে লড়াই হয়েছিল। তারপরই প্রাথমিকভাবে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি করেছিল দুই পক্ষ। এই যুদ্ধবিরতি চলার মধ্যেই শুক্রবার আফগানিস্তানের সীমান্তের কাছে উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনা ঘটে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২