রাজধানীতে স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীতে স্কুলের সময় সৃষ্ট যানজট কীভাবে কমানো যায় এবং এ ক্ষেত্রে কী ধরনের বিকল্প ব্যবস্থা নেওয়া যেতে পারে- তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাবনা তৈরি করে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রেস সচিব আরও জানান, অনেক ক্ষেত্রে দেখা যায়, অল্পসংখ্যক শিক্ষার্থীর জন্য বিপুলসংখ্যক ব্যক্তিগত গাড়ি স্কুলের সামনে জড়ো হয়। এতে সড়কে মারাত্মক যানজট সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ে। এসব সমস্যা বিবেচনায় নিয়ে কার্যকর সমাধান খুঁজতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে নৌবাহিনী প্রধানও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার সদস্য

৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০২

বেগম খালেদা জিয়া: এক গৃহবধূর ‘আপসহীন’ নেত্রী হয়ে ওঠার গল্প

অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

জনগণের প্রত্যাশা পূরণের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২

জুলাইয়ের পর খাড়গ দ্বীপে প্রথমবার কাঁচা তেল লোডিং

হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প

১০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

১১

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী আজ, বিএনপির নানা কর্মসূচি

১২