গাজায় ২১ লাখের বেশি বাস্তুচ্যুত, তাঁবুতে ৮ লাখ ৬৭ হাজার

গাজা উপত্যকাজুড়ে ২১ লাখ ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের মধ্যে ৮ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ বসবাসের অনুপযোগী অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) গাজার সরকারি তথ্য দপ্তর এ তথ্য জানিয়েছে।

শীতকাল ঘনিয়ে আসায় তাঁবুতে থাকা এসব মানুষের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। তাদের মধ্যে ৫ লাখের বেশি শিশু রয়েছে।

গাজায় আবহাওয়া প্রতিরোধী তাঁবু, অন্তরণ সামগ্রী, ক্রেনসহ জরুরি আশ্রয় সরঞ্জাম প্রবেশের সুযোগ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে গাজার তথ্য দপ্তর। একই সঙ্গে ধ্বংসস্তূপ অপসারণ, অবকাঠামো পুনর্নির্মাণ এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষদের সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

ত্রাণ সংস্থাগুলো বলছে, ইসরায়েলি সামরিক অভিযানের কারণে গাজায় খাদ্য, পানি ও চিকিৎসাসেবার সংকট আরও তীব্র হয়েছে।

গাজার সরকারি তথ্য দপ্তরের পূর্ববর্তী হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে চলমান যুদ্ধে উপত্যকার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। জাতিসংঘের হিসাবে, এসব এলাকা পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

১

দিল্লিতে সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ,১২ মেট্রো স্টেশন বন্ধ

২

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭

৩

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

৪

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

৫

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৬

অস্ট্রেলিয়া সফরে ভালো ধারণা পাওয়া যাবে

৭

পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টকারীদের ফেরাতে চাচ্ছে একটি দল

৮

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ অবৈধ মদের গুদাম সিলগালা

৯

ইরান ঘিরে ৩ বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

১০

রাজনৈতিক প্রভাব ছাড়াই আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ হচ্ছে: অর্থমন্ত্রী

১১

সকালের মধ্যেই যেসব জেলায় ঝড়ের শঙ্কা

১২