সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে পুলিশ সদরদপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আকরাম হোসেন এ নির্দেশ দেন। সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপাররা ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ সদরদপ্তর প্রান্তে ডিআইজি (অপারেশনস ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ম্যানেজমেন্ট) মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত আইজিপি মো. আকরাম হোসেন অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করার নির্দেশ দেন। তিনি বলেন, অবৈধ অস্ত্রধারীদের কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।  

তিনি পলাতক আসামিদের গ্রেপ্তারে ইউনিট প্রধানদের প্রত্যক্ষ নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি মহাসড়কে ডাকাতি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

মো. আকরাম হোসেন বলেন, থানায় আসা সেবাপ্রত্যাশীদের তাদের কাঙ্ক্ষিত সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না। তাদের সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও নিষ্ঠাবান হতে হবে।  

সভায় আলোচ্য তিন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা, সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা, মামলা তদন্ত ও বিচারের ফল, সাজার হার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  

পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২