হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

ছবি: সংগৃহীত ।

বিগত আওয়ামী লীগের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) ২৬ জনকে গুম, নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক-বর্তমান ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ আজ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ বিষয়ে আদেশ দিতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর বিচারিক প্যানেল। গত ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করে। মামলায় সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষ বলে, জেআইসি সেলে শত শত মানুষকে বন্দি করে নির্যাতন করা হয়েছে। আবদুল্লাহিল আমান আযমী, মাইকেল চাকমাসহ ২৬ জন নির্যাতনের পর মুক্তি পান। সকল গুমের নির্দেশনা দিতেন শেখ হাসিনা। তা সেনা কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক। 

পরে শেখ হাসিনাসহ বাকি আসামিদের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা।

এ মামলায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক ছাড়াও ডিজিএফআইয়ের সাবেক ৫ মহাপরিচালক ও ৫ পরিচালক ও একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল আসামি। তবে এই মামলায় তিনজন গ্রেফতার রয়েছেন। 

এদিকে, জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে ২য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির মাঝেই ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন

টিকিটের চাহিদা তুঙ্গে, সুযোগ বুঝে দাম আরও বাড়িয়ে দিল ফিফা

শাহরুখের ছবি বদলে দেয় এই নায়িকার জীবন

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, সবার নজর ইসলামাবাদে

চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

১০

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

১১

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে

১২