বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। আর এতে করে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ছাড়িয়েছে ৯০ ডলার। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় এই মূল্যবৃদ্ধি হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ায় সোমবার (২০ জুলাই) এশিয়ায় লেনদেনের শুরুতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালানোর পর বাজারে এই প্রতিক্রিয়া দেখা দেয়।

মূলত ইরানের হামলায় দুই মার্কিন সেনাসদস্য নিহত হওয়ার পর এই হামলা শুরু হয়। এর জবাবে তেহরানও অন্তর্বর্তী শান্তি চুক্তির আওতায় দেয়া প্রতিশ্রুতি স্থগিত করে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়।

সোমবার বাংলাদেশ সময় ভোরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৭৫ ডলার বা ৩ দশমিক ১২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯০ দশমিক ৮৫ ডলারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৫৬ ডলার বা ৩ দশমিক ১০ শতাংশ বেড়ে হয় ৮৫ দশমিক ৫ ডলার।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় পাঁচ ভাগের এক ভাগ সরবরাহ হঠাৎ করেই উপসাগরীয় অঞ্চলে আটকে পড়ায় বিশ্লেষকদের আশঙ্কা, সরবরাহ-সংকটের ঝুঁকি এবং সমুদ্রপথে বীমা ব্যয় বেড়ে যাওয়ায় বাজারে অস্থিরতা দীর্ঘায়িত হতে পারে।

আল জাজিরা বলছে, বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি শুরু হয় গত ৭ জুলাই। ওই দিন হরমুজ প্রণালির কাছে কাতারের একটি এলএনজিবাহী জাহাজ এবং সৌদি আরবের পতাকাবাহী একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়। এরপর ওই দিনের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৮৫ ডলারে ওঠে। একই সময়ে সমুদ্রপথটি ব্যবহারকারী জাহাজগুলোর জন্য ঝুঁকির মাত্রাও বাড়িয়ে দেয় সংশ্লিষ্ট সামুদ্রিক কর্তৃপক্ষ।

এরপর ২০ জুলাই ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়ে যায়। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৫ ডলার।

হামলা পাল্টা হামলার মধ্যে রোববার হরমুজ প্রণালি দিয়ে মাত্র চারটি জাহাজ চলাচল করেছে। এর আগের দিন অর্থাৎ শনিবার আটটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছিল। প্রণালিতে জাহাজ চলাচল কমতে থাকায় জ্বালানি পরিবহন আরও সীমিত হয়ে পড়তে পারে বলে উদ্বেগ বেড়েছে।

এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের স্টিফেন ইনেস এএফপিকে বলেন, ‘বাজারকে এখন একই সঙ্গে পরস্পরবিরোধী দুটি বাস্তবতা বিবেচনায় নিয়ে লেনদেন করতে হচ্ছে।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কমে আসা এবং শ্রমবাজার কিছুটা দুর্বল হওয়ায় সামগ্রিক মূল্যস্ফীতির চাপ সীমিত থাকতে পারে। তবে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম দীর্ঘ সময় উঁচু অবস্থানে থাকলে পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়বে। আর তেমনটি হলে ধীর হতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধিও।’

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মারা মরদেহ

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া

তেল চুরি করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় ৪৩ জনের প্রাণহানি

তিন বছরে বন্ধ হয়েছে ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা: বাণিজ্যমন্ত্রী

উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন মন্ত্রী, মামলা দিলো পুলিশ

শতভাগ আবাসন, চাকসুর তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি চবি শিবিরের

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

পাটের ভালো ফলনেও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় চাষিরা

উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির অগ্রগতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

১০

নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান

১১

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

১২