পাটের ভালো ফলনেও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় চাষিরা

ছবি: সংগৃহীত

দেশের অন্যতম প্রধান পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ন্যায্যমূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।

অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং পাট জাগ দেয়ার সময় খাল-বিলে পর্যাপ্ত পানি থাকায় এবার পাটের ফলন, রং ও গুণগত মান ভালো হয়েছে। কৃষি বিভাগের আশা, চলতি মৌসুমে জেলায় প্রায় ১ লাখ ৯৬ হাজার টন পাট উৎপাদন হবে। বর্তমান বাজারদর অব্যাহত থাকলে এ পাট থেকে প্রায় ২ হাজার কোটি টাকার বাজার তৈরি হতে পারে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ফরিদপুরে ৮৭ হাজার ৩২৮ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর বিপরীতে এবার প্রায় ৮৭ হাজার ৪০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৭২ হেক্টর বেশি জমিতে পাট চাষ করেছেন কৃষকরা।

ফরিদপুর জেলার কানাইপুর, নালেরমোড়, তালমা, কাদিরদী, সাতৈর, বড়গাসহ বিভিন্ন হাট-বাজারে বর্তমানে জাত ও মানভেদে প্রতি মণ পাট ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষি বিভাগের হিসাবে, এ বাজারদর বজায় থাকলে চলতি মৌসুমে উৎপাদিত পাটের সম্ভাব্য বাজারমূল্য প্রায় ২ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শাহদুজ্জামান জানান, এবারের মৌসুমে পাট উৎপাদনের জন্য আবহাওয়া বেশ উপযোগী ছিল। বিশেষ করে পাট জাগ দেয়ার সময় খাল-বিলে পর্যাপ্ত পানি থাকায় আঁশের রং ও গুণগত মান ভালো হয়েছে।

কৃষি বিভাগের এই কর্মকর্তা আরও বলেন, ‘এবার পাট উৎপাদনের জন্য আবহাওয়া যথেষ্ট উপযোগী ছিল। বিশেষ করে পাট জাগ দেয়ার সময় খাল-বিলে পর্যাপ্ত পানি থাকায় পাটের রং ও গুণগত মান চমৎকার হয়েছে। চলতি মৌসুমে ফরিদপুরে প্রায় ১ লাখ ৯৬ হাজার টন পাট উৎপাদনের আশা করছি।’

তবে ভালো ফলন ও মানের পরও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় উদ্বেগে রয়েছেন পাটচাষিরা। তাদের দাবি, সার, বীজ, শ্রমিকের মজুরি ও অন্যান্য কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় পাট উৎপাদনে খরচ অনেক বেশি হচ্ছে।

সালথা উপজেলার পাটচাষি সাইফুল ইসলাম, নাছির হোসেন, আনোয়ার মোল্যাসহ বেশ কয়েকজন চাষি জানান, পাটের ফলন ভালো হয়েছে। কিন্তু সার, বীজ, শ্রমিক ও অন্যান্য খরচ বেড়েছে। তাই মণপ্রতি ৪ হাজার টাকার বেশি দাম না পেলে তাদের লাভ হবে না; বরং লোকসানের আশঙ্কা রয়েছে।

চাষিদের দাবি, উৎপাদন খরচ ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। এতে কৃষকেরা যেমন পাট চাষে উৎসাহিত হবেন, তেমনি দেশের ঐতিহ্যবাহী পাট উৎপাদনও আরও বাড়বে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন মন্ত্রী, মামলা দিলো পুলিশ

শতভাগ আবাসন, চাকসুর তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি চবি শিবিরের

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

পাটের ভালো ফলনেও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় চাষিরা

উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির অগ্রগতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

সকালে উঠেই মুখে টক স্বাদ, এটা কি রোগের ইঙ্গিত?

১০

পুনর্বাসন, পরিবেশকে গুরুত্ব দিয়ে ফুলবাড়ীর কয়লার সিদ্ধান্ত

১১

খাসকামরায় ডেকে পুলিশ কর্মকর্তাকে মারধর: বিচারককে শোকজ

১২