একসময় একাধিক সিনেমায় অভিনয় করলেও বলিউডের তারকা হয়ে উঠতে পারেননি অভিনেত্রী নৌহীদ সিরুসী। এখন বড়পর্দা থেকে অনেকটাই দূরে। তবে ইন্ডাস্ট্রিতে কাজের পারিবেশ নিয়ে ক্ষোভ ও অভিমান আছে ‘অনওয়ার’ অভিনেত্রীর।
সোমবার একটি ভিডিও প্রকাশ করে তিনি জানিয়েছেন বড়পর্দায় তার অনুপস্থিতির নেপথ্যের আসল কারণ।
নৌহীদের অভিযোগ, সিনেমার চুক্তিতে সই করলে অনেক সময় ধরেই নেওয়া হয় অভিনেতা-অভিনেত্রী ঘনিষ্ঠ বা চুম্বন দৃশ্যে অভিনয়ে রাজি থাকবেন। কিন্তু এই বিষয়ে তিনি বরাবরই আপত্তি জানিয়েছেন।
তার কথায়, ‘এখন প্রয়োজন ছাড়াই এই ধরনের দৃশ্য রাখা হয়, যা আমার কাছে অস্বস্তিকর। এখন প্রয়োজন না থাকলেও চুম্বন দৃশ্যে বেশি করে দেখানো হয়। কিন্তু বলতে বাধ্য হচ্ছি, আমার মনে হয় না সেটা খুব ভাল লাগে দেখতে বলে রাখা হয়।’
অভিনেত্রীর দাবি, এই অবস্থান নেওয়ার কারণেই একাধিক কাজের সুযোগ হারাতে হয়েছে তাকে। এমনও হয়েছে এমন তিনি দৃশ্যে স্বচ্ছন্দ নন বলে প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার আগেই তাকে বাদ দেওয়া হয়েছে।
এতেই শেষ নয়, পারিশ্রমিক নিয়েও বিস্ফোরক অভিযোগ তুলেছেন নৌহীদ। তার দাবি, কিছু প্রযোজক কাজ করানোর পরেও যথাযথ পারিশ্রমিক দেননি। ফলে ধীরে ধীরে ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
বর্তমানে অভিনয়ের বাইরে নিজের জীবনকে প্রাধান্য দিচ্ছেন নৌহীদ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। তার এই খোলামেলা বক্তব্য ফের সামনে আনল বিনোদন জগতের অন্দরমহলের এক অন্য বাস্তব