বিশ্বের কোনো শক্তিই আমাদের নিরস্ত্র করতে পারবে না: হিজবুল্লাহ প্রধান

ছবি : সংগৃহীত।

কোনও শক্তিই হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর প্রধান শেখ নাঈম কাসেম।

শুক্রবার সশস্ত্র সংগঠনটির নিহত আলেমদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, “নিহত এসব আলেমদের রক্ত আমাদের জীবনের আলো, আর তাদের কলমের মশি আমাদের পথ দেখায়।”

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হিজবুল্লাহকে নিরস্ত্র করার যে পরিকল্পনা করেছে, তা কোনওভাবেই সফল হবে না।

নাঈম কাসেম বলেন, “লেবাননসহ বিশ্বের অনেককেই হিজবুল্লাহর বিকাশ বিস্মিত করেছে। শত্রুরা চেয়েছিল হিজবুল্লাহকে ধ্বংস করতে, কারণ হিজবুল্লাহ দেশপ্রেম, স্বাধীনতা ও মর্যাদার প্রতীক।”

তার মতে, হিজবুল্লাহ জাতীয়ভাবে একত্রিত করার শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করেছে। লেবাননকে গড়ে তোলা ও মুক্ত করার কাজে দলটি যেকোনও পক্ষের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি। 

ইসরায়েলের সম্প্রসারণবাদী আগ্রাসনের বিষয়ে তিনি বলেন, “লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন প্রতিরোধে সবধরনের উপায় গ্রহণ করা জরুরি।”

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই।

নাঈম কাসেম জোর দিয়ে বলেন, “হিজবুল্লাহ লেবাননকে রক্ষা করবে এবং কখনও আত্মসমর্পণ করবে না।”

হিজবুল্লাহপ্রধান বলেন, “হিজবুল্লাহ লেবাননের প্রতিরোধের অবিচ্ছেদ্য অংশ এবং বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করেছে। খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গেও বিশেষ করে ২০০৬ সালে লেবাননের স্বার্থে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে দলটি।” সূত্র: মেহের নিউজ


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

১০

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

১১

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

১২